অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

মোহনপুরে প্রকাশ্যে মাদক কারবার

মোহনপুরে প্রকাশ্যে মাদক কারবার


ক্রাইম রিপোর্টার: মো. রাজীব খান (রাজশাহী)

রাজশাহীর মোহনপুর উপজেলার কাজী ভাতুড়িয়া গ্রামে প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা। অভিযোগ রয়েছে, প্রশাসনের অভিযান সত্ত্বেও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনায় জড়িত। এতে গ্রামীণ জনজীবনে অস্থিরতা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ গ্রামের ছয়জন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালাচ্ছেন। তারা হলেন—
সাহাবুল ইসলাম (৩৬), পিতা: মৃত আব্দুল ইসলাম,সোহাগ পারভেজ (৩৮), পিতা: মৃত হযরত আলী,সিরাজ আলী (৪২), পিতা: মৃত শরু আলী,শাহিন আলম (৩৫), পিতা: মো. আবু সাঈদ
,তয়োব আলী (৪৫)শানা বিবি, স্বামী. মো. আপসার আলী (গাঁজা ব্যবসায়ী)

স্থানীয় লোকজন জানান, তাদের বারবার মাদকসহ ধরা হলেও জামিনে বেরিয়ে এসে আবারও ব্যবসা শুরু করেন।

গ্রামে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও দেশীয় চোলাই মদের সরবরাহ প্রায় খোলামেলা চলছে। নামমাত্র অভিযান হলেও মূল হোতারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। এতে যুবসমাজ দ্রুত মাদকাসক্ত হয়ে পড়ছে। একই সঙ্গে বাড়ছে চুরি, ছিনতাই, পারিবারিক দ্বন্দ্ব ও সহিংসতা।

উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, “আমরা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছি। যারা জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

তবে এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের কারণে টেকসই ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।

সচেতন মহল মনে করছে, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়। স্কুল-কলেজে সচেতনতামূলক কার্যক্রম, মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্র বৃদ্ধি এবং মূল সিন্ডিকেটকে আইনের আওতায় আনাই হতে পারে দীর্ঘমেয়াদি সমাধান।

এখন সময় মাদকবিরোধী কার্যক্রমকে আরও শক্তিশালী করার। নইলে মাদকের ভয়াবহ ছোবলে একটি প্রজন্ম ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালী বিভাগের দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ ও র

1

বর্ণাঢ্য আয়োজনে বিসার গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত

2

কোরবানির বাজারে আলোচনায় ৪২ মণের ‘কালো পাহাড়’

3

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ট্রাস্টিবোর্ড কেলেঙ্কারি:

4

পিরোজপুরে ১০১ কোটি টাকা পাচারের প্রমাণ ৭ ব্যক্তি ও ২ প্রতিষ্

5

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার : পরীক্ষার্থী সাড়

6

জয়পুরহাটে কৃষকদের দলীয় সভা অনুষ্ঠিত

7

লন্ডনে শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠ

8

জলকামান-সাউন্ড গ্রেনেডে শিক্ষকদের ছত্রভঙ্গ

9

অর্থনৈতিক বিশৃঙ্খলার আশঙ্কা: গভর্নরের সিদ্ধান্তে আস্থা হারাচ

10

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হতে পারে, আলোচনায়

11

ফ্রিজ হিসাব থেকেও ১০০ কোটি উত্তোলন, দুদক নির্দেশ উপেক্ষার অভ

12

ইরান যুদ্ধে কুর্দিদের অংশগ্রহণ ঠেকাতে যুক্তরাষ্ট্রকে চাপে তু

13

খুলনায় র‌্যালি-আলোচনায় উদযাপিত হলো আইডিইবি’র ৫৫ বছর পূর্তি

14

আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, রায়কে অব

15

১২১টি রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন বাতিল

16

মান্দায় ঘুষ বাণিজ্যের অভিযোগে বিদায়ী ওসি মনসুর রহমান

17

“ন্যায় চাই, সালমান শাহর হত্যার বিচার চাই”—সারাদেশে গর্জে উঠল

18

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি : ‘তুমি কে, আমি কে ফার্মের মুরগি

19

নওগাঁ সরকারি কলেজে উত্তেজনা

20