অনলাইন ডেস্ক
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

পিরোজপুরে ১০১ কোটি টাকা পাচারের প্রমাণ ৭ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে


নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরে প্রতারণার মাধ্যমে সংগৃহীত ১০১ কোটি টাকার বেশি অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় পাচার চক্রের সাত ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে সংস্থাটি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

সিআইডির তদন্ত অনুযায়ী, এহসান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ও এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেড ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত নিজেদের বৈধ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিয়ে কার্যক্রম চালায়। এই সময়ে তারা উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে।

তথ্য বলছে, প্রতিষ্ঠান দুটি পিরোজপুর, বরিশাল ও আশপাশের এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং প্রবাসীদের পরিবারের কাছ থেকে অর্থ নেয়। স্থানীয় সভা-সমাবেশ, এজেন্টের মাধ্যমে বাড়ি-বাড়ি গিয়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বিনিয়োগ সংগ্রহ করা হতো। এমনকি স্থানীয় মসজিদ, স্কুল ও মাদ্রাসা থেকেও অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে।


সিআইডির ভাষ্য অনুযায়ী, এই চক্রটি মোট ১০১ কোটি ৪৫ লাখ ৯৪ হাজার ২৩৮ টাকা সংগ্রহ করে। পরে সেই অর্থ স্থাবর ও অস্থাবর সম্পদ কেনাসহ ব্যক্তিগত কাজে ব্যবহার করে আত্মসাৎ করা হয়। তদন্তে অর্থ পাচার ও প্রতারণার একাধিক আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, প্রতিষ্ঠান দুটির পরিচালক রাগীব আহসান ও তাঁর স্ত্রী সালমা আহসান দীর্ঘদিন ধরে এই কার্যক্রম পরিচালনা করেন। তাঁদের সঙ্গে যোগসাজশে আবুল বাশার খান, খায়রুল ইসলাম, শামীম হাসান, মাহমুদুল হাসান ও মো. নাজমুল ইসলাম অর্থ সংগ্রহ ও স্থানান্তরের কাজে যুক্ত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

অভিযুক্ত সাতজন হলেন—
রাগীব আহসান (৪০), আবুল বাশার খান (৩৫), খায়রুল ইসলাম (৩৫), শামীম হাসান (৩৭), মাহমুদুল হাসান (৩১), সালমা আহসান (৩২) ও মো. নাজমুল ইসলাম।


সিআইডি জানায়, প্রতারণার শিকার ভুক্তভোগীরা পিরোজপুর সদর থানাসহ বিভিন্ন থানায় প্রায় শতাধিক মামলা করেন। এসব মামলার মধ্যে প্রায় ১০০টি মামলা পর্যালোচনা করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় পিরোজপুর সদর থানায় মামলা রুজু করা হয়। দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সিআইডির তথ্য অনুযায়ী, অভিযুক্তরা বর্তমানে বিচারাধীন অবস্থায় কারাগারে রয়েছেন।


তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এই ঘটনায় সহস্রাধিক মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের অনেকেই দীর্ঘদিন ধরে বিনিয়োগের টাকা ফেরত না পেয়ে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হন। সিআইডি জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে শিল্পকলা একাডেমির ডিজিকে সংবর্ধনা

1

সুন্দরবনে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড

2

১২ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার।

3

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আর কোনো পরিকল্পনা ইরানের নেই বল

4

নারায়ণগঞ্জে ২ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

5

বিজিবির পৃথক অভিযানে লালমনিরহাট সীমান্তে গাঁজা জব্দ

6

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

7

কুমিল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ, তদন্তের

8

রূপগঞ্জে ঘোড়া জ,বাইয়ের চক্র: ১৩ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

9

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

10

শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ ৩ সাংবাদিকের নামে হয়র

11

মানিকগঞ্জে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতর

12

টিউলিপ রিজওয়ানা ও সরদার মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি

13

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

14

ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ ও ছবিতে গণজুতা নিক্ষেপ করবে ব

15

ইউরোপে পোশাক রপ্তানিতে ভাটা

16

কুমিল্লায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে হাইওয়ে পুলিশের হাতে আ

17

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

18

নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

19

দুদকের রেকর্ড: ১১ মাসে ২৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক ও অবর

20