অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

ধনবাড়ীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ধনবাড়ীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মো: পলাশ ইসলাম, ধনবাড়ী, টাঙ্গাইল:

টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সায়েম ইমরান। সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, ধনবাড়ী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, জামায়াতে ইসলামী প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, বাস মালিক প্রতিনিধি, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, স্কুল ও কলেজের শিক্ষকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভায় বক্তারা ধনবাড়ী উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, অবৈধ মাটি কাটার কার্যক্রম, ইভটিজিং, অনলাইন জুয়া, চুরি-ছিনতাই, ডাকাতি, আত্মহত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নিকাণ্ড, বাল্যবিবাহ এবং ঘুষ ব্যবসা বন্ধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী এ সভার মাধ্যমে প্রতিটি অপরাধের বিরুদ্ধে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ কোটি টাকার বিলে অনিয়মের তথ্য, নথি খতিয়ে দেখছে অনুসন্ধানকা

1

শেরপুর-৩ আসনের নির্বাচনে মোতায়েন ১৬ প্লাটুন বিজিবি

2

কোম্পানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে ভাই-বোনের মৃত্যু

3

টেকনাফে ‘মানব পাচারের আস্তানা’ থেকে নারী-শিশুসহ ৭ জন উদ্ধার

4

ওপেনএআইয়ের ‘সোরা’ অ্যাপ এবার অ্যান্ড্রয়েডে।

5

অর্থনৈতিক বিশৃঙ্খলার আশঙ্কা: গভর্নরের সিদ্ধান্তে আস্থা হারাচ

6

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

7

খাদ্য অধিদপ্তরের টেন্ডারে অনিয়মের অভিযোগ

8

ধনবাড়ীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

9

লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিয়ে এসেছেন: হাসনাত আব্দুল

10

টুইঙ্কেল খান্নার বিতর্কিত মন্তব্য: ‘পার্টনার বদলানো এখন নতুন

11

নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

12

ভুয়া পরিচয়ের আড়ালে দুলু রাজনৈতিক রঙ বদল

13

দুই সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ, প্রশ্নে

14

সৌন্দর্য নষ্ট করবে, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক রেট অনুযায়ী জরি

15

নিয়ামতপুরে যুবদল নেতার নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা

16

দুই দিনে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক

17

জয়পুরহাটে রবিদাস পরিবার উচ্ছেদ নিয়ে প্রশ্ন, প্রভাবশালীর দখলদ

18

ব্রিজের ডেবে যাওয়া গার্ডারে জোড়াতালি, আতঙ্কে এলাকাবাসী

19

৮০ কোটি টাকা কমিশন ডিসি-এসপির দপ্তরে

20