অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হতে পারে, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প


বাংলাদেশ ও চীনের মধ্যে প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে কেন্দ্র করে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা সই হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র সচিব।

শনিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, সফরকালে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল স্বাক্ষরের প্রস্তুতি রয়েছে।

আগামীকাল শুরু হতে যাওয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে মালয়েশিয়া এবং পরে চীন সফর করবেন। ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর।

পররাষ্ট্র সচিব জানান, চীন সফরে তিস্তা প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তবে প্রকল্পটি নিয়ে সম্ভাব্য সিদ্ধান্ত বা অগ্রগতির বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

প্রধানমন্ত্রী রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর আমন্ত্রণে কুয়ালালামপুর সফর করবেন। সেখান থেকে সোমবার তিনি চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং-এর আমন্ত্রণে চীনে যাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরসঙ্গী প্রতিনিধি দল তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে। মালয়েশিয়া ও চীন—উভয় সফরেই প্রতিনিধি দলের সদস্য সংখ্যা ২৭ থেকে ২৮ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

চীনে বৈঠক ও সামার দাভোসে অংশগ্রহণ

সফরসূচি অনুযায়ী, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। পরদিন ২৬ জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে প্রধানমন্ত্রী চীনের দালিয়ান শহরে অনুষ্ঠিতব্য সামার দাভোস ফোরাম ২০২৬-এ অংশ নেবেন।

‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ১,৭০০ প্রতিনিধি অংশ নেবেন। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং প্রবৃদ্ধির নতুন ধারা নিয়ে সেখানে আলোচনা হবে।

অর্থনীতি, বিনিয়োগ ও সংযোগে জোর

পররাষ্ট্র সচিবের ভাষ্য অনুযায়ী, সফরটির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব শক্তিশালী করা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করা।

মালয়েশিয়া সফরে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, সংযোগ এবং উন্নয়ন সহযোগিতা আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।

সরকার আশা করছে, দুই দেশ সফর শেষে আগামী শুক্রবার রাতে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষকের ছদ্মবেশে গ্রেপ্তার ডাকাতি মামলার আসামি

1

বন্যপ্রাণী ও বন রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করল বন অধিদ

2

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

3

মৌলিক গবেষণায় জোর দেওয়ার আহ্বান মন্ত্রীর, মাছের রোগ প্রতিরোধ

4

তরুণ প্রজন্মের ভরসা: মো. শহিদুল ইসলামের ‘সময়োপযোগী চিন্তা-ভ

5

সময়ে পাল্টে গেল তদন্ত প্রতিবেদন, দোষী থেকে ‘নির্দোষ’ পিডি তব

6

গোপালগঞ্জে ১০ দিনের কন্যাশিশুকে পানিতে ফেলে হত্যা: প্রশ্নের

7

‘ডজি ডন ইজ ব্যাক’—নিউসোমের টুইট ঘিরে ট্রাম্পবিরোধী বিতর্ক

8

দেওয়ানগঞ্জে কৃষক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাব

9

গণপূর্ত অধিদপ্তরে ‘নেটওয়ার্ক রাজনীতি’: পদোন্নতি ও প্রকল্প বা

10

সওজের প্রকৌশলী সবুজ উদ্দিন খান, অভিযোগে হাজার কোটি টাকার মাল

11

ট্রাম্প বিতর্কে শীর্ষ ২ কর্মকর্তার পদত্যাগের পর ক্ষমা চাইতে

12

সুন্দরবন থেকে গুলিসহ তিনটি বন্দুক উদ্ধার

13

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের পুনরুদ্ধার প্রকল্প ন

14

দক্ষিণখানে রাজউকের মোবাইল কোর্ট: ৭ ভবনে অভিযান, ছয়টির বিদ্যু

15

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিকে স্বাগত জানাল চীন, পাকিস্তা

16

সাংবাদিকদের কর্মসংস্থানে দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রা পুনরা

17

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হতে পারে, আলোচনায়

18

বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার

19

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ঋণ পুনঃতপশিল চেষ্টা: মান্নাসহ সাত

20