অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী


যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রীতি এলেও বৈশ্বিক জ্বালানি সংকট কাটবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, এই সংকট মোকাবেলায় ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জরুরি।

শুক্রবার নবম ভারত মহাসাগরীয় কনফারেন্স-এ বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি করেছে। “যুদ্ধবিরতি হলেও এই সংকট তাৎক্ষণিকভাবে শেষ হবে না,” বলেন তিনি।

তিনি আরও বলেন, জ্বালানি সংকট ইতোমধ্যে বিভিন্ন দেশের অর্থনীতি ও সমাজে চাপ সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং সম্মিলিত সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।

বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো পুনর্বিবেচনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, পরিবর্তিত পরিস্থিতিতে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সম্মেলনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) খাতকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সরবরাহ শৃঙ্খলে সংযুক্তি বাড়ানো গেলে স্থানীয় উদ্ভাবনকে বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করা সম্ভব হবে।

এ সময় তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদার এবং সমন্বিত নীতিগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট : উদ্বোধন করবেন প্র

1

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

2

শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয় : পুলিশ

3

খুলনায় শিপইয়ার্ড সড়ক: ১২ বছরেও শেষ হয়নি কাজ

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

বাংলাদেশ ও থাইল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন রাষ্ট

6

৫ দফায় প্রকল্প কাজ বর্ধিত করেও শেষ হয়নি কুলাউড়া শাহবাজপুর রে

7

মধুপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

8

ধনবাড়ীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

9

সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থান

10

পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও এক্সপ্রেসওয়েতে অনিয়মের তদন্ত চল

11

হামে মৃত্যু ও টিকার ঘাটতি নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ রুমিন ফার

12

চীন-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভার

13

ডেমুর পর এবার লাগেজ ভ্যান: ৩৫৮ কোটি টাকার প্রকল্পে ভরাডুবি

14

মান্দায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন

15

সৌদি বাংলা ট্রাভেলস’-এর নামে হজ প্রতারণা: শামসুদ্দিন তোহা

16

শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর

17

অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশজুড়ে ‘ক্রিয়েটিভ হাব’ গড়ার প

18

ঢাকায় একাধিক ফ্ল্যাট, গাজীপুরে প্লট: রাজউক কর্মকর্তার সম্পদে

19

চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ব্যাংক ম্যানেজারসহ ৩

20