অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেনা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: আইএসপিআর জনসাধারণকে সতর্ক করেছে


 উদয়ের পথে : বাংলাদেশ সেনাবাহিনী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে সাধারণ জনগণকে প্রতারণা করছে একটি চক্র। এই বিষয়টি অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে আইএসপিআর বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতারক চক্র মোবাইল ফোনের মাধ্যমে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। তারা সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেলসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপে ব্যবহার করে আস্থা অর্জনের চেষ্টা করছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “বাংলাদেশ সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এ ধরনের যোগাযোগ করা হয় না। যদি কেউ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে ফোন বা বার্তার মাধ্যমে ভয়ভীতি দেখায় বা সুবিধা আদায়ের চেষ্টা করে, তবে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট মোবাইল নম্বরসহ নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।”

আইএসপিআর জনসাধারণকে সতর্ক করে উল্লেখ করেছে, প্রতারক চক্রকে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। বিজ্ঞপ্তিতে সবাইকে এই ধরনের প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস

1

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির শোক

2

আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামোর নির্দেশ প্রধান

3

ঝিনাইদহে সার কেলেঙ্কারির অভিযোগ

4

সুইজারল্যান্ডে ফের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, হরমুজ প্রণালী ন

5

শ্রীবরদীতে বন গাছের চোরাচালানের সময় ২সদস্য,আটক।

6

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

7

বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীক

8

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা

9

খুলনায় রৌদ্রছায়া ফাউন্ডেশনের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ

10

টিউলিপ রিজওয়ানা ও সরদার মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি

11

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের এজিএম-এর প্রস্তুতি সভা অনু

12

পূর্বাচল প্লট মামলা: তদন্তে খুরশীদের বিরুদ্ধে প্রমাণ মেলেনি

13

লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহে জনস্রোত

14

কাজাখস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে কূটনৈতিক মিশন স্থাপনে একম

15

গাজীপুরে ককটেল বিস্ফোরণ, বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতা

16

বোয়ালখালীতে মুজিব সৈনিক সরোয়ার গ্রেপ্তার

17

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

18

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

19

গাজীপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগ, এএসআই অস্ব

20