অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

কোম্পানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

কোম্পানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ


রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মর্ডান রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন—ভাড়াটিয়া কুমোদ চন্দ্র নাথ (৪৩), তাঁর স্ত্রী সবিতা রানী নাথ (৩২), মেয়ে ঐর্দিকা (৮) এবং ছেলে তূর্য (৪)। এর মধ্যে ঐর্দিকার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, রান্নাঘরের গ্যাসচুলার সুইচ খোলা থাকায় পাইপলাইন থেকে গ্যাস বের হয়ে ঘরে জমে যায়। পরে ঘরের ভেতর বাতি জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের চারজন দগ্ধ হন। বিস্ফোরণের অভিঘাতে ঘরের একটি দেয়াল ভেঙে পড়ে এবং জানালার থাই গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়।

আহতদের প্রথমে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আব্দুল মালেক বলেন,
“প্রাথমিকভাবে মনে হচ্ছে রান্নার পর চুলার সুইচ বন্ধ না করায় গ্যাস লিক হয়ে ঘরে জমে যায়। পরে আগুনের সংস্পর্শে বিস্ফোরণ ঘটে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।”

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, গ্যাস লিকেজজনিত দুর্ঘটনা আগেও ঘটেছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

মানবিক প্রশ্ন এখন—দগ্ধ শিশু ঐর্দিকা ও তাঁর পরিবারের সদস্যরা কতটা নিরাপদ চিকিৎসা পাবেন, আর ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলো কতটা দায়িত্বশীল হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হযরত শাহজালালে ৭৬ ভরি স্বর্ণসহ ৩ জন আটক

1

সায়েদাবাদ ও গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১০০ বাস কাউন্টার

2

রেলে বাড়ছে লোকোমোটিভ ও কোচ: প্রতিমন্ত্রী

3

চুয়াডাঙ্গায় অনিয়ম: দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

4

এআই প্রযুক্তি নিয়ে ফেসবুকে সতর্কবার্তা

5

সুনামগঞ্জ-৩ আসনে আলোচনায় বিএনপি’র সম্ভাব্য প্রার্থী আব্দুল ছ

6

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

7

সুন্দরবনে পথ হারিয়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার, এখনো নিখো

8

এক মাসের যুদ্ধে ইরানে ৩ হাজারের বেশি নিহত, বেসামরিক ক্ষয়ক্ষত

9

৫০ বছরের পুরোনো সেতুতে পারাপার ‘মরণফাঁদ’

10

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

11

নোয়াখালী-৫ আসনে জামায়াতের প্রার্থী বেলায়েত হোসাইনের সমর্থনে

12

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

13

সুনামগঞ্জে নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

14

বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে — মন্তব্য তারেক রহমানে

15

দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষাপটে নাগেশ্বরীতে যুবলীগ নেতা গ্রে

16

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

17

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

18

মহাখালীর বস্তিতে আগুন : ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

19

বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার

20