অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

পিরোজপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

‎পিরোজপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

‎পিরোজপুর প্রতিনিধি

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুর সদরের কলাখালী ইউনিয়নে ও 
নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
‎শুক্রবার (৩অক্টোবর)বিকালে কলাখালী বাজার ও দাউদপুর বাজারে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ করা হয় এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরা হয়। এ সময় জনগণকে ৩১ দফা মনোযোগ দিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
‎নারীদের উদ্দেশে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “৩১ দফায় নারী অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে নারীর অধিকার বাস্তবায়ন করা হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”
‎এছাড়া সাধারণ জনগণের উদ্দেশে তিনি বলেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে, বেকারত্ব দূর হবে।”
‎তিনি আরও বলেন, আমরা কথার রাজনীতি করি না, কাজের রাজনীতিতে বিশ্বাসী। একটি দল মিথ্যা ভাওতা দিয়ে বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছে। আসলে তাদের কথায় দুনিয়ায়ও কিছু পাওয়া যাবে না, আখিরাতেও কিছু পাওয়া যাবে না। আখিরাত আমাদের নিজেদের গোছাতে হবে, কোন রাজনৈতিক দল আখিরাত নিশ্চিত করে দিতে পারবে না।”
‎এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবদলের যুগ্ম আহবায় সালমান জাকির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এম এ মাসুদ হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: মোয়াজ উদ্দিন, জেলা যুবদলের সদস্য মুক্তা শিকদার সহ কলাখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে এনসিপির কমিটি ও কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই

1

এক নজরে দেখুন ডাকসু নির্বাচনের সব প্যানেল ও প্রার্থীর নাম

2

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ: বিতর্ক, দুর্নীতি ও প্রশ্নবিদ্ধ প্রক্

3

হবিগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২.৩০ লাখ টাকা জরিমানা

4

নির্বাচনের মুখে ভয়ংকর শুটারদের উত্থান

5

কুমিল্লা বুড়িচংয়ে ৬০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

6

সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু

7

খুলনায় পুলিশ পরিদর্শক সিরাজুলের মৃত্যু

8

২৭ লাখ টাকার ভবন, নেই ওঠার সিঁড়ি

9

পাকিস্তানের তিন নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি, পাঞ্জাবে উচ্চ

10

আশুলিয়ায় বিশেষ অভিযানে ‘শুটার’ রুবেল গ্রেফতার, অস্ত্র-গুলি উ

11

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

12

নাফিজ সরাফাতের সম্পদের উৎস কোথায়? হাজার কোটি টাকার সাম্রাজ্য

13

কুমিল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ, তদন্তের

14

শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয় : পুলিশ

15

সুনামগঞ্জে সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর ৫৭তম মৃত্যুবার্ষিকী প

16

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর

17

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দুলাভাই বাহিনীর সহযোগী আটক

18

ঢাকায় বসেই ‘আমেরিকান’ পিএইচডি: ভুয়া বিশ্ববিদ্যালয়, সম্মানসূচ

19

আইইবি নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানালো

20