অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফেনীর ছাগলনাইয়ায় পূজামণ্ডপে বিজিবি মোতায়েন ও নিরাপত্তা জোরদার

ফেনীর ছাগলনাইয়ায় পূজামণ্ডপে বিজিবি মোতায়েন ও নিরাপত্তা জোরদার


ফেনী প্রতিনিধি 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনীর সীমান্তবর্তী ১০২ কিলোমিটার এলাকার পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করতে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ফেনী ছাড়াও, প্রয়োজনে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার বিজিবি নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ভারতীয় সীমান্তবর্তী ছাগলনাইয়ায় ফেনী ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সভাপতি শংকর সাহা ও সম্পাদকসহ দর্শনার্থীদের সঙ্গে নিরাপত্তা ও কৌশলাদি নিয়ে আলোচনা করেন। তিনি দাবি করেন, “ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপন হচ্ছে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফেনী ৪ বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খাঁন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার।

ছাগলনাইয়া পৌরসভার শ্রী শ্রী রাধা কৃষ্ণ সেবাশ্রম পূজামণ্ডপের সভাপতি শংকর সাহা বলেন, “এ বছর সর্বোচ্চ সাপোর্ট পাচ্ছি। অন্যান্য বছরের তুলনায় এবছর আরও জাকজমকপূর্ণভাবে উদযাপন করছি।”

ছাগলনাইয়া থানার ওসি মো. আবুল বাশার জানান, “উৎসবমুখর পরিবেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে কাজ করছেন। সবার সম্মিলিত প্রয়াসে এ পর্যন্ত সব কিছু ভালোই চলছে। আশা করি সুন্দরভাবে প্রতিমা বিসর্জন করতে পারবো।”

উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা বলেন, “পূজামণ্ডপগুলো পরিদর্শন অব্যাহত রেখেছি। রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলেই সহযোগিতা করছেন। আশা করি সুন্দরভাবে প্রতিমা বিসর্জন কার্যক্রম সমাপ্ত করতে পারবো।”

ফেনীতে এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে উৎসবকালীন শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাগঞ্জে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

1

সুইজারল্যান্ডে ফের যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, হরমুজ প্রণালী ন

2

সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মান

3

১৮ কোটির সম্পদের প্রমাণ, বৈধ মো. মোমিনুল ইসলাম কেবল ৬ কোটি

4

কুমিল্লার পদুয়ার বাজারে ইউটার্ন বন্ধ ঘোষণা

5

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হ

6

কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে

7

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দুলাভাই বাহিনীর সহযোগী আটক

8

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

9

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি শুরু

10

নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ . মির্জা ফখরুল

11

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি: সেবার আড়ালে দুর্নীতির জাল

12

মাগুরা হাসপাতাল সুপারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ

13

নিলাম বনাম নাগরিক: ঢাকার আবাসন খাতে প্রতারণার ছায়া

14

গাজীপুরে ককটেল বিস্ফোরণ, বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতা

15

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে ন

16

রাজধানীতে প্রকাশ্য গুলি ও ককটেল বিস্ফোরণ: আতঙ্কে নগরবাসী, তদ

17

মতলবে বেড়িবাঁধ প্রকল্পে অনিয়মের অভিযোগ: মানহীন স্ল্যাব, তদার

18

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ঢাকা আগমন

19

গণমাধ্যমকে সতর্ক, শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যব

20