অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাবিতে শাকিব-জয়া-চঞ্চলদের ছবিতে ‘জুতা নিক্ষেপ’

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণ করে বেশ কয়েকজন সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেওয়ার এসব তারকাদের ছবিতে ‘জুতা নিক্ষেপ’ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ১৫ আগস্টে নিজেদের সোশ্যাল মিডিয়া আইডিতে শেখ মুজিবের প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেওয়ার পর থেকেই নেটিজেনরা প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।

শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ও রাজু ভাস্কর্যের পাশে বিপ্লবী ছাত্র পরিষদ ‘জুতা নিক্ষেপ’ কর্মসূচি পালন করে।

রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রেরেলের একটি পিলারে একটি ব্যানারে ৩০ জন তারকার ছবি টাঙানো হয়। কবি সাদাত হোসেনসহ বহু তারকার ছবি টানানো হয়। ব্যানারের শিরোনামে লেখা ছিল ‘কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন’।

ব্যানারে গায়ক লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান, অভিনেতা শাকিব খান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, মেহের আফরোজ শাওন, শমী কায়সার, অরুণা বিশ্বাস, সাজু খাদেম, নাজিফা তুষি, মুমতাহিনা টয়া, পিয়া জান্নাতুল, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।

কর্মসূচি চলাকালে শেখ মুজিবুর রহমানের ছবিতেও জুতা নিক্ষেপ করা হয়। এ সময় স্লোগান ওঠে— ‘জয়া আহসানের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘চঞ্চলের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘শাকিব খানের দুই গালে, জুতা মারো তালে তালে’।

আয়োজক বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ অভিযোগ করেন, ‘১৫ আগস্ট ২০২৪ সালে যখন শেখ হাসিনা পালিয়ে যান, তখন এ সেলিব্রেটিরা চুপ ছিল। অথচ এবার ১৫ আগস্টে ফেসবুকে পোস্ট দিয়ে আওয়ামী লীগকে ‘নরমালাইজ’ করতে চাইছে। মুজিবকে ঢাল বানিয়ে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘ভালো মুজিব বলে কিছু নেই। তাকে হত্যা না করলে আজকের গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়া যেত না।’

একাধিক অংশগ্রহণকারী বলেন, ‘বিগত ১৬ বছর সরকার শুধু রাজনৈতিক-অর্থনৈতিক নয়, সাংস্কৃতিক ফ্যাসিজমও কায়েম করেছিল। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আমরা ফ্যাসিজমমুক্ত বাংলাদেশ পেয়েছি। অথচ কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবার সেই বাকশালি ও মুজিববাদী বয়ান ফিরিয়ে আনতে চাইছে। তাই আমরা প্রতিরোধ গড়ে তুলেছি।’

এর আগে শুক্রবার শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন তারকা নিজেদের ফেসবুক পেইজে শোকবার্তা প্রকাশ করেন। এ নিয়ে গুজব ছড়ায় যে তারা অভিনেত্রী মেহের আফরোজ শাওনের কাছ থেকে অর্থ নিয়ে এসব পোস্ট দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাটাইলে ব-জ্র-পাতে পুড়ে যাওয়া ৭ দোকান মালিককে আর্থিক সহযোগিত

1

জলকামান-সাউন্ড গ্রেনেডে শিক্ষকদের ছত্রভঙ্গ

2

ধ্বংস করে নয়, প্রকৃতি রক্ষা করেই উন্নয়ন করতে হবে : পরিবেশ উ

3

কে সাংবাদিক আর কে ফার্মাসিস্ট বোঝা মুশকিল: ড. দেবপ্রিয় ভট্টা

4

ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের

5

১০ মাসে সুন্দরবন থেকে অস্ত্রসহ ৪৩ বনদস্যুকে আটক করেছে কোস্টগ

6

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নতুন কেলেঙ্কারি: সরকারি অর্থ ‘ডিসকাউ

7

রাজধানীর রাজউক কর্মকর্তাদের বিত্তবৈভব: অনুসন্ধান, অভিযোগ ও প

8

ইবিএল-এর দাবি, ৫০ কোটি টাকার ঋণ এখন দ্বিগুণ’ সূত্র জানায়, প্

9

চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ব্যাংক ম্যানেজারসহ ৩

10

চাঁপাইনবাবগঞ্জে কোটার জালিয়াতি: ইউএনও কামাল হোসেনের নিয়োগে প

11

ক্ষমতায়-এলে-‘চাকরির-প্রতিশ্রুতি,-পরে-ফান্ড-নাই’—ড. এম সাখাওয়

12

খুলনার রাজনীতিতে তারিকুল ইসলাম তারিক: দলীয় শৃঙ্খলা, আদর্শ ও

13

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দুলাভাই বাহিনীর সহযোগী আটক

14

আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, রায়কে অব

15

নেত্রকোণায় গ্রামীণ ঐতিহ্য ‘কিচ্ছা উৎসব’ অনুষ্ঠিত

16

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে শীর্ষ পদে নিরঙ্কুশ জয়

17

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় স

18

খুলনায় সোনালী ব্যাংকের ৬ কোটি টাকার পাট কেলেঙ্কারি: দুই ব্য

19

ব্যাপক বিক্ষোভের পর ইন্দোনেশিয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

20