অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলার মানুষ আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না

বাংলার মানুষ আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না. জামায়াতে ইসলামী


 আব্দুল হালিম সরকার  

রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরব হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদ সৃষ্টি হবে, আরেকটি হাসিনার জন্ম নেবে। বাংলার মানুষ আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না।”


সমাবেশে “জুলাই সনদ”-এর আইনি ভিত্তি ও সেই অনুযায়ী আগামী নির্বাচনসহ পাঁচ দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন পরওয়ার। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার একক রাজনৈতিক দলের স্বার্থে সনদ ঘোষণা করেছে, যা গণআকাঙ্ক্ষার পরিপন্থী।

সূত্র জানায়, জামায়াতের দাবি— নির্বাচন অনুষ্ঠানের আগে আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে, গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে, প্রয়োজনে গণভোট দিতে হবে এবং রাজনৈতিক ফ্যাসিবাদের দোসরদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে সংস্কারের লিখিত প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তার মতে, “আলোচনার টেবিলে গেলেও সফলতার মুখ দেখা যাচ্ছে না, এজন্যই আন্দোলন।”
এ পর্যায়ে প্রশ্ন উঠছে— যদি সংস্কার না হয়, তবে নির্বাচনের বৈধতা ও জনআস্থার সংকট কতটা বাড়বে?


জামায়াত নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ের জন্য আগামীকাল সব বিভাগীয় শহরে এবং ২৬ তারিখ জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবির সঙ্গে বাস্তবায়নের ব্যবধান থাকায় সংকট দীর্ঘায়িত হচ্ছে। সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। ফলে আলোচনার বদলে “মাঠের আন্দোলন” রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে গৃহবূধ’র মরদেহ উদ্ধার, স্বজনদের দাবী হত্যা!

1

পাইথন কিশোর গ্যাংয়ের ৮-১০ সেকেন্ডে কাজ সেরেছি

2

বাংলাদেশ বিমানের ১০টি চাকা চুরি!

3

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান

4

মোংলা উপজেলা পানি কমিটির আয়োজনে  দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনু

5

১৫২ কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগে,কাস্টমস কমিশনারের বিরুদ

6

হরমুজ প্রণালিতে ‘টোল’ বিতর্ক: ট্রাম্পের কড়া বার্তা, ইরানের প

7

আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে ,স

8

চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ব্যাংক ম্যানেজারসহ ৩

9

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ মানব পাচ

10

পূর্বাচলে জিন্দাপার্ক সংলগ্ন স্থানীয় আদিবাসীদের সাথে রাজউক

11

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধ

12

সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

13

তারেক রহমান দেশে আসতে চাইছেন, কিন্তু বাধা কি কারা দিচ্ছে

14

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

15

বিদ্যুৎ খাতে বিপুল লোকসান: পিডিবির হিসাব বলছে, সরকারের ভর্তু

16

বিটিআরসিতে নিয়োগে অনিয়মের অভিযোগ

17

খুলনায় স্বামীর হাতে গৃহবধূ খুন: পারিবারিক কলহই কারণ বলে ধারণ

18

যশোরে ক্লিনিক কেলেঙ্কারি: নন-মেট্রিক ডাক্তার চালাচ্ছে সিজার

19

কামরাঙ্গীরচরে অবৈধ বিদ্যুৎ সংযোগ চক্রের সন্ধান

20