অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাতক্ষীরায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) রাত ৯টার দিকে সেনাবাহিনীর সাতক্ষীরা সদর ক্যাম্প কর্তৃক পরিচালিত এ অভিযানে তাকে কাটিয়া এলাকা থেকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম এম এম রবিউল ইসলাম (৬০)।

তিনি সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে। অভিযানে রবিউলের বাসা থেকে ২০ বোতল ফেনসিডিল, ২০ পিস ইয়াবা, ৬০টি অবৈধ ভারতীয় ট্যাবলেট (গ্লিসিফেজ–৫০০), ১০ প্যাকেট রয়েল সিগারেট, নগদ ৬৯ হাজার ২৫ টাকা, দুই হাজার ভারতীয় রুপি, দুটি মোবাইল ফোন, আটটি সিমকার্ড, একটি পাসপোর্টসহ অসংখ্য মাদকসেবনের কলকি, লাইটার ও ফয়েল পেপার উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা গেছে, রবিউল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, অতীতে সাতক্ষীরা সদরের কাটিয়া এলাকায় পতিতাবৃত্তির উদ্দেশ্যে অবৈধ আবাসিক হোটেল পরিচালনা করতেন এবং একই সঙ্গে ফেনসিডিল ব্যবসা চালাতেন।

তার বিরুদ্ধে ২০২২ সাল থেকে মাদক সম্পর্কিত দুটি মামলা চলমান রয়েছে। পরে আটক রবিউল ইসলামকে জব্দকৃত মাদকদ্রব্যসহ রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। সদর থানার ওসি সামিনুল হক জানান, আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীর ছাগলনাইয়ায় পূজামণ্ডপে বিজিবি মোতায়েন ও নিরাপত্তা জো

1

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮ টি দোকান

2

আরো ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ই

3

ট্রান্সকমের সিমিন রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত

4

রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছ

5

সেন্ট্রাল হাসপাতালে সব অপারেশন বন্ধ, ডা. সংযুক্তা সাহার চিকি

6

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

7

৫৬২ কোটি টাকার সেচ প্রকল্পে ‘২০০ কোটি লুট’, তদন্তে ভয়াবহ অনি

8

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

9

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, চিকিৎসকদের সতর্কবার্তা

10

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

11

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

12

রাজধানীর অবৈধ সীসাবার ব্যবসা!

13

কৃষিঋণ মওকুফের আওতায় ৮ হাজার ৮৪৩ আনসার-ভিডিপি সদস্য, তৃণমূলে

14

টেকনাফে গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেফতার, মাদকের রুট নস্যা

15

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন

16

চাঁপাইনবাবগঞ্জে বানভাসি ১২'শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিত

17

এনবিআরে নতুন সিন্ডিকেট,সদস্য মোয়াজ্জেম হোসেন।

18

রিকশার হ্যান্ডেল থেকে বিসিএস ক্যাডার

19

নিউরোসায়েন্সেস হাসপাতালে চালু হচ্ছে এআই পদ্ধতির চিকিৎসা সেবা

20