অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা জব্দ, মালিক পলাতক

 টেকনাফে পুলিশের অভিযানে একটি মুরগির খামার থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ ইয়াবার বড় চালান জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গিখালী গ্রামে এই অভিযান চালানো হয়।

জেলা পুলিশ জানায়, স্থানীয় নুরুল হোসাইনের মালিকানাধীন একটি মুরগির খামারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তিনি ওই এলাকার গুরা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, খামারের একটি কক্ষের ভেতরে কাঠের নিচে লুকানো অবস্থায় দুটি বস্তা থেকে ৫০টি প্যাকেটে মোট ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার বলেন, মিয়ানমার থেকে বড় একটি মাদক চালান দেশে প্রবেশ করেছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে খামারটিতে তল্লাশি চালিয়ে ইয়াবার চালান উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত খামার মালিক নুরুল হোসাইন পলাতক। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দুলাভাই বাহিনীর সহযোগী আটক

1

খুলনা খাদ্য বিভাগে অস্থিতিশীলতা, ইকবার বাহারের পদত্যাগ

2

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

3

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

4

ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও ৩টি গ্রাম দখল করেছে রাশিয়া

5

বারিধারায় ১২ কোটি টাকার ফ্ল্যাট, অতিরিক্ত কর কমিশনার মারুফের

6

২৪ কেজির কোরাল মাছ, বিক্রি হলো ৩৬ হাজারে

7

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিকে স্বাগত জানাল চীন, পাকিস্তা

8

দিনাজপুর হাসপাতালে রেখে যাওয়া শিশুকে তারেক রহমানের উপহার প্র

9

মুগদায় ছাত্রদল নেতা মেহেদীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, শি

10

হাদী হত্যাকাণ্ডের নেপথ্যে কে? আলোচনায় কেরানীগঞ্জের প্রভাবশাল

11

ইরান যুদ্ধের প্রভাবে আরব আমিরাতের শেয়ারবাজারে বড় ধস

12

শেষ সময়ে যা পাই লুটেপুটে খাই” এলজিইডিতে ২০ কোটি টাকার ঘুষ বা

13

কুমিল্লার পদুয়ার বাজারে ইউটার্ন বন্ধ ঘোষণা

14

টাকার বিনিময়ে কৃষি ভর্তুকি কার্ড বিতরণের অভিযোগ, এমপির কাছে

15

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

16

ইরান যুদ্ধে কুর্দিদের অংশগ্রহণ ঠেকাতে যুক্তরাষ্ট্রকে চাপে তু

17

ডিপিডিসি প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের নথি তলব

18

অফিস সহকারীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, অনিশ্চয়তায় ৯২ এ

19

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে ক্ষোভ লক্ষ্মীপুরে, ভোগান্তিতে

20