অনলাইন ডেস্ক
প্রকাশ : May 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন : ইআরসিপি সিমুলেটর চালু

অনলাইন ডেস্ক  :  শিক্ষাকে আরও সহজ, আধুনিক মানসম্মত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে।  শনিবার (১৬ মে) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিক এই ক্লাসরুমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেওয়ান সাইফুদ্দিন আহমেদ।

ডিজিটাল ক্লাসরুম উদ্বোধনের পর বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি আয়োজিত ইআরসিপি বিষয়ে দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মানসম্মত প্রশিক্ষণের লক্ষ্যে একটি ইআরসিপি সিমুলেটর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. কিউ এম মোহসেন। সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. দেওয়ান সাইফুদ্দিন আহমেদ আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ নিরাপদ চিকিৎসক তৈরিতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। এসময় তিনি বলেন, অভিজ্ঞ চিকিৎসকদের জ্ঞান দক্ষতা কাজে লাগিয়ে নবীন চিকিৎসকদের গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির অনারারি সভাপতি অধ্যাপক ডা. কে আজাদ খান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবৃন্দ, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়াও কর্মশালায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ, চিকিৎসক প্রশিক্ষণরত চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে শীর্ষ পদে নিরঙ্কুশ জয়

1

মৌলিক গবেষণায় জোর দেওয়ার আহ্বান মন্ত্রীর, মাছের রোগ প্রতিরোধ

2

লালমনিরহাটে ব্যাংক প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

3

চূড়ান্ত ভোটার তালিকা ও প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ১৮ নভেম্ব

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

খুলনায় চায়ের দোকানির বটি হামলা

6

সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিতে পুলিশের বড় উদ্যোগ

7

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবা

8

ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প

9

রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদ

10

বনানী থানার পরিদর্শক মঈন উদ্দিনের বিরুদ্ধে স্পা–সীসা বার থেক

11

সামাজিক উন্নয়ন নিয়ে মতবিনিময়, আকতারুজ্জামান সাক্ষাৎ

12

১৪ মাস পর ফিরছে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, উপকৃত হবে ২ কো

13

জোরপূর্বক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ

14

পাঠ্যপুস্তক ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাসের প্রস্তাব অনুমোদন

15

ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিয

16

ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

17

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মের অভিযোগ: তদন্তে ৫ সদস্যের কমিটি,

18

কাকরাইল-মগবাজারে রাজউকের মোবাইল কোর্ট, জরিমানা ২ লাখ টাকা

19

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নড়াইলে সভা

20