অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট”—সংসদে স্পিকারের কঠোর রুলিং


: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে বিরোধী দলের এক সদস্যের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদীয় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আলোচনায় অংশ নেওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, “এত অসহিষ্ণ হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে।”

স্পিকার আরও বলেন, সংসদে মৌখিক আলোচনার সুযোগ সীমিত এবং নির্ধারিত নোটিসের মাধ্যমে বিষয় উত্থাপন করাই নিয়ম। তিনি উল্লেখ করেন, “নোটিস দেবেন, উইল অ্যাডজুকেটেড অন দ্য নোটিসেস।”

বিতর্কিত ‘July Uprising Memorial Museum Act 2026’ বিল পাসের পর বিরোধী দলের আপত্তি নিয়ে আলোচনা চলাকালেই স্পিকার এই রুলিং দেন।

স্পিকার অধিবেশনে আরও বলেন, সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি দাবি করেন, অতীত সংসদগুলোর তুলনায় বর্তমান পরিবেশ তুলনামূলকভাবে অনেক বেশি সহনশীল ও সমঝোতাপূর্ণ।

তিনি বলেন, বিরোধী দলের আপত্তি ইতিমধ্যেই আইনমন্ত্রী বিবেচনা করার কথা বলেছেন এবং প্রয়োজনে সংশোধনী আনার সুযোগ রয়েছে। পাশাপাশি তিনি সংসদে “ডিফারেন্স অব ওপিনিয়ন” থাকলেও তা গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেন।

স্পিকারের এই মন্তব্য ও কঠোর অবস্থান সংসদে তাৎক্ষণিকভাবে আলোচনার জন্ম দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রঙ বদলাতে যাচ্ছে উত্তরাঞ্চল দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড়ের রাজন

1

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

2

ইন্দোনেশিয়ার স্কুলের মসজিদে বিস্ফোরণে আহত অর্ধশতাধিক

3

৩ কোটি টাকার ‘পচা চাল’ কেলেঙ্কারি: ভবানীগঞ্জ খাদ্যগুদামের কর

4

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩২.৫ কেজি গাঁজাসহ আটক-৩

5

পটুয়াখালীতে ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিয

6

গাজাযুদ্ধে ১৯ হাজার শিশু হত্যা করেছে ইসরায়েল

7

কমিশন ছাড়া কাজ হয় না, নির্বাহী প্রকৌশলী আশরাফুল!

8

চোরাই মোটরসাইকেল বিক্রির অভিযোগে কুমিল্লায় আটক ২

9

৩৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে শিক্ষার্থী তাসনিয়া

10

জামালপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

11

১৬ বছর প্রবাস শেষে আশ্রয়হীন জসিম উদ্দিন

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

৪০০ কোটি টাকার চমকপ্রদ প্রতারণা: লোভ দেখিয়ে সর্বনাশ

14

জুলাই বিপ্লবের সুফলভোগী আমরা আবু সালেহ আকন

15

রাজশাহীতে হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

16

লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিয়ে এসেছেন: হাসনাত আব্দুল

17

সরকারি কোয়ার্টার দখল করে বসবাস করছেন আ.লীগ নেতা

18

প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

19

খুলনায় ডিপোর ভেতর ট্যাংকলরি থেকে অকটেন চুরি, পাঁচজন আটক ও জর

20