অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাজাখস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে কূটনৈতিক মিশন স্থাপনে একমত ঢাকা-আস্তানা


চীনের দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ এবং নতুন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন।

বুধবার অনুষ্ঠিত বৈঠকে দুই নেতা ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন প্রতিষ্ঠার বিষয়ে নীতিগতভাবে একমত হন। তাঁদের মতে, রাজনৈতিক, অর্থনৈতিক এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে দুই দেশের মধ্যে আরও নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ প্রয়োজন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহের কথা তুলে ধরেন। অন্যদিকে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বাণিজ্য ও বিনিয়োগ খাতে দুই দেশের মধ্যে আরও গভীর সম্পৃক্ততার সম্ভাবনার কথা উল্লেখ করেন।

আলোচনায় বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষিভিত্তিক ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহযোগিতার সুযোগ নিয়ে কথা হয়।

এছাড়া জাতিসংঘের অধীনে পানি কূটনীতি বিষয়ক একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার জন্য কাজাখস্তানের প্রস্তাবেও বাংলাদেশের সমর্থন চান দেশটির প্রধানমন্ত্রী। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, এ উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন রয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ কাজাখস্তানের সঙ্গে কূটনৈতিক উপস্থিতি বাড়ানো হলে বাণিজ্য, বিনিয়োগ এবং শ্রমবাজারে বাংলাদেশের নতুন সুযোগ তৈরি হতে পারে।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দশম গ্রেডসহ তিন দফা দাবির আন্দোলন: ৫ শিক্ষক নেতা ও ৪২ সহকারী

1

ওপেনএআইয়ের ‘সোরা’ অ্যাপ এবার অ্যান্ড্রয়েডে।

2

একই তলায় দুবার চুক্তি—কুষ্টিয়া মেডিকেল প্রকল্পে বিস্ময়কর অনি

3

গণমাধ্যমকে সতর্ক, শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যব

4

জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে বিভ্রান্তিকর খবর ‘ডাহা মিথ্যা’ — প্

5

কুড়িগ্রামে এনসিপি'র আহ্বায়ক কমিটি গঠন

6

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে

7

বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

8

চলন্ত বাসে মারধর ও হত্যার হুমকি: যাত্রীদের নিরাপত্তা প্রশ্নব

9

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

10

কোম্পানীগঞ্জের বসুরহাটে ‘দ্যা প্রিন্স লাইভ কিচেন’-এর উদ্বোধন

11

খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার

12

মর্গে মরদেহ ধর্ষণ: ময়মনসিংহে লাশবাহক গ্রেপ্তার

13

কাস্টমস সিপাহি থেকে কোটিপতি: মো. জালাল উদ্দিনের

14

ভুয়া বিল, ঘুষ আর অডিট কারচুপি — কোটি টাকার দুর্নীতির নায়ক আব

15

কৌশলে মুক্তিযুদ্ধকে ভোলানোর চেষ্টা করা হলেও জাতি তা ভুলতে দে

16

সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

17

খুলনা নতুন জেলা কারাগার প্রকল্প: উন্নয়নের মুখোশের আড়ালে দুর্

18

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহকারী মহাসচিব নির্বাচিত হল

19

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার: উপদ

20