অনলাইন ডেস্ক
প্রকাশ : May 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে

অনলাইন ডেস্ক  :  সিলেটে ট্রাক পিকআপের মধ্যে সংঘর্ষে জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত সবাই নির্মাণ শ্রমিক পিকআপ শ্রমিক বলে জানা গেছে। তবে এখনো তাদের পুরো নাম-পরিচয় জানা যায়নি। 

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ডিআই পিকআপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সুনামগঞ্জ যাচ্ছিলেন। তেলিবাজার ব্রিজের কাছে যাওয়ার পর একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা জন মারা যান। আহত হন আরও কয়েক জন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির সাতজন নিহত হওয়া তথ্য নিশ্চিত করেছেন। সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, একটি ডিআই ট্রাকে করে সুনামগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন নির্মাণ শ্রমিকরা। চালকসহ ১৪ জন ছিলেন তারা।

পথে তেলিবাজার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বিপরীতগামী কাঁঠাল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে শ্রমিকবাহী ট্রাকটি উল্টে যায়। এসময় পথচারীরা আহত অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করে। বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহতদের মধ্যে দুজন নারী শ্রমিকও রয়েছেন।  

তিনি বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টায় রয়েছে পুলিশ। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি থানা হেফাজতে নেওয়া হচ্ছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামোর নির্দেশ প্রধান

1

বাউফলে জেলেদের খাদ্য সহায়তার চালে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৫

2

কুষ্টিয়ার ভেড়ামারা এবং মেহেরপুরের মুজিব নগরে পৃথক অভিযানে

3

একই তলায় দুবার চুক্তি—কুষ্টিয়া মেডিকেল প্রকল্পে বিস্ময়কর অনি

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

সার সিন্ডিকেট ভাঙার পথে সরকার: বেহাত ২৩৩ কোটি টাকার সাশ্রয়

6

রাজশাহী টিটিসি পরিদর্শন উপদেষ্টা আসিফ নজরুলের

7

৫০ লাখ ঘুষচেষ্টা: কর্মকর্তার তিরস্কার

8

কলাপাড়ায় আয়কর সচেতনতা সভা

9

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

10

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

11

গুম হওয়া পরিবারের পাশে থাকবে বিএনপি: ফখরুল

12

খুলনা খাদ্য বিভাগে অস্থিতিশীলতা, ইকবার বাহারের পদত্যাগ

13

জয়পুরহাটে দূর্গাপূজা ঘিরে নিরাপত্তা: পুলিশ সুপারের সঙ্গে সাং

14

নিউরোসায়েন্সেস হাসপাতালে চালু হচ্ছে এআই পদ্ধতির চিকিৎসা সেবা

15

ছাত্ররাজনীতি থেকে জাতীয় সংসদে চার নারী নেত্রী

16

গাজীপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগ, এএসআই অস্ব

17

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির ভ্যাট গোয়েন্দার অভিযান

18

কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগে লিটল স্টার ক্লাব চ্যাম্পি

19

সুনামগঞ্জ-৪ আসনে আলোচনায় বিএনপির হোসেন পাঠান বাচ্চু

20