অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে এনসিপি'র আহ্বায়ক কমিটি গঠন

 কুড়িগ্রাম জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বের সমন্বয় কমিটি ভেঙ্গে দিয়ে ৬৪ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক পদে মুকুল মিয়া ও সদস্য সচিব পদে মাসুম মিয়াকে ছয় মাসের দায়িত্ব দেয়া হয়েছে।

এনসিপি'র কেন্দ্রীয় ভেরিফাইড ফেসবুক পেজে কমিটি গঠনের বিষয় ও তালিকা প্রকাশ করা হয়েছে। কমিটি অনুমোদন করেন এনসিপি'র কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন মাহমুদুল হাসান জুয়েল। এছাড়াও  রাশেদুজ্জামান তাওহীদকে ১নং যুগ্ম আহ্বায়ক করে একই পদে ১০ জনের নাম এসেছে তালিকায়। নতুন এই কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মাওলানা দিনার মিনহাজ, যুগ্ম সদস্য সচিব পদে শাহজাহান আলী সুমনসহ ৭ জন, সাংগঠনিক সম্পাদক পদে মোজাম্মেল হক বাবুসহ ৪ জন, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম ও গোলাম রসুল রনিকে ১নং সদস্য করে ৩৮ জনকে রাখা হয়েছে সদস্য পদে।

নবগঠিত এই কমিটিতে ৭ জন নারী সদস্য রয়েছেন। এরমধ্যে তালিকায় যুগ্ম সদস্য সচিব পদে জেলা নারী শক্তির সক্রিয় নেত্রী নাসিরা খন্দকার নিসার নাম রয়েছে ।

এনসিপি'র নব গঠিত কমিটি সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ বলেন, নবগঠিত কমিটিতে দায়িত্বশীল নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও পূর্বের সমন্বয় কমিটির কাজকে মূল্যায়ন করা হয়েছে।

এছাড়াও অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে আহ্বায়ক ও সদস্য সচিব পদে আবেদনকারীদের বিভাগীয় পর্যায়ে রংপুর সার্কিট হাউসে মৌখিক পরীক্ষা ও বায়োগ্রাফি যাচাই-বাছাই করা হয়েছে। এই সাক্ষাৎকার অনুষ্ঠানে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরভদ্রাসন সাব-রেজিষ্ট্রার সাপ্তাহে ১দিন অফিস করনে সেবা গৃতাদ

1

মতলবে বেড়িবাঁধ প্রকল্পে অনিয়মের অভিযোগ: মানহীন স্ল্যাব, তদার

2

ঠিকাদারি ও বদলি বাণিজ্যের হোতা গণপূর্তের বদরুল

3

ডিবি পুলিশ পরিচয়ে মাদক ব্যবসা: কুমিল্লায় যুবক আটক

4

পূর্বাচল প্লট মামলা: তদন্তে খুরশীদের বিরুদ্ধে প্রমাণ মেলেনি

5

চাঁদপুরে পাউবো প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির বিস্তর অভি

6

ঘাটাইলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন

7

শেরপুর-৩ আসনের নির্বাচনে মোতায়েন ১৬ প্লাটুন বিজিবি

8

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডির বিরুদ্ধে ৬৭৮ কোটি টাকার মানি লন্ডার

9

রাজশাহীতে হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

10

কুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে সাবেক এমপির মেয়েসহ আহত-১০

11

বিচার বিভাগ কেবল ঐতিহ্যের স্বস্তিতে টিকে থাকতে পারে না। প্রধ

12

“ন্যায় চাই, সালমান শাহর হত্যার বিচার চাই”—সারাদেশে গর্জে উঠল

13

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

14

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, চিকিৎসকদের সতর্কবার্তা

15

কে সাংবাদিক আর কে ফার্মাসিস্ট বোঝা মুশকিল: ড. দেবপ্রিয় ভট্টা

16

মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি : ট্রাম্প

17

ব্যালট ছাপাতে কেপিএম থেকে কাগজ কিনছে ইসি

18

‘স্বৈরাচারী মনোভাব এখন রাজনীতিতেও ঢুকে গেছে’ — আমীর খসরু

19

জাতির প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান ইউজিসি

20