অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার

বাংলাদেশ ও মালয়েশিয়া আশা প্রকাশ করেছে, পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকলে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প খাতে অংশীদারিত্ব বাড়ানোর মাধ্যমে দুদেশের জন্যে তা বাস্তব সুফল বয়ে আনবে।

আজ প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, সম্প্রতি মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স (এফএমএম)-এর জোহর শাখার চেয়ারম্যান সাউ সেওং হো এবং অন্য কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। এতে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনায় করেন। এতে শিল্পখাতে সহযোগিতা, যৌথ উদ্যোগ ও ব্যবসায়িক সংযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

হাইকমিশনার আগামী ১ থেকে ৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’-এ অংশ নিতে এফএমএম-কে আমন্ত্রণ জানান।

তিনি বলেন, এই আয়োজন দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এফএমএম নেতারা বাংলাদেশের তৈরি পোশাক খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনা খতিয়ে দেখতে গভীর আগ্রহ প্রকাশ করেন। তারা শিগগিরই ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথাও জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন এফএমএমের ভাইস চেয়ারম্যান জেরার্ড স্যাঙ্কার, চ্যান চি মেং, কমিটির সদস্য মাইকেল লক ও জেসন, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মোনিকা এবং ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণখানে রাজউকের মোবাইল কোর্ট: ৭ ভবনে অভিযান, ছয়টির বিদ্যু

1

ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের

2

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: অতীত ভেঙে নতুন রেকর্ড

3

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন

4

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

5

রূপসা অ্যাপার্টমেন্ট প্রকল্পে অনুসন্ধান: দুদক নোটিশ, আদালতের

6

পাঠ্যপুস্তক ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাসের প্রস্তাব অনুমোদন

7

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ, সম্পাদক হায়দার

8

দুই সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ, প্রশ্নে

9

বিচার বিভাগ কেবল ঐতিহ্যের স্বস্তিতে টিকে থাকতে পারে না। প্রধ

10

ঘাটাইলে ব-জ্র-পাতে পুড়ে যাওয়া ৭ দোকান মালিককে আর্থিক সহযোগিত

11

রাজধানীর রাস্তায় দিনের আলোয় গুলি, তারপর অগ্নিসংযোগ

12

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

13

ডিপ ফ্রিজে ফাইল, এই বরফ কবে গলবে

14

গত দুইদিনে ৩৭০৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ

15

কিশোরগঞ্জে আবাসিক হোটেলে যুবকের মরদেহ

16

ধনবাড়ীতে গৃহবূধ’র মরদেহ উদ্ধার, স্বজনদের দাবী হত্যা!

17

প্রশাসনে তোলপাড়: মন্ত্রিপরিষদ সচিব নিয়োগে নতুন বিতর্ক

18

রাজধানীতে প্রকাশ্য গুলি ও ককটেল বিস্ফোরণ: আতঙ্কে নগরবাসী, তদ

19

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

20