স্টাফ রিপোর্ট
প্রকাশ : Aug 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার: উপদেষ্টা আসিফ

জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসলে ফেব্রুয়ারির নির্বাচনে দৃঢ়ভাবে আগানো যাবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। সরকারের বিভিন্ন বক্তব্য ও প্রেস উইংয়ের বক্তব্য আপনারা দেখেছেন। এখন জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য কমিশনের যে বৈঠক সেখানে একটা ঐক্যমতে আসা গেলে নির্বাচনের দিকে আরও দৃঢ়ভাবে আগাতে পারব।

বুধবার (২০ আগস্ট) বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ তৃতীয় স্তম্ভে ফুলের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চেয়েছিলাম কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ার কারণে সেটা সম্ভব হয়নি। তবে আমরা এখনো এটা মনে করি যে মানুষের দৈনন্দিন যে সেবা ব্যাহত হচ্ছে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, এনআইডি কার্ড থেকে শুরু করে সব ধরনের দৈনন্দিন সেবার জন্য মানুষ সরকারের ওপর নির্ভরশীল। এগুলো নিরসনের জন্য যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার কাঠামো পুনর্গঠন করা অর্থাৎ নির্বাচন দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, বিগত সময়ে স্থানীয় সরকার নির্বাচনেও ভোট চুরি ও কেন্দ্র দখল করা হয়েছে সে কারণে উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোকে ভেঙে দিতে হয়েছে। কিন্তু সেই জায়গাগুলোতে যে ‘ভ্যাকেন্সি’ তৈরি হয়েছে সেখানে আমাদের সরকারি অফিসাররা দুই-তিনটা অতিরিক্ত দায়িত্ব পালন করছে সেক্ষেত্রে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ইউনিয়ন পরিষদ ভেঙে দিলে জাতীয় সংকট সৃষ্টি হবে জানিয়ে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড পর্যায়ে যদি আমরা ভেঙ্গে দেই তাহলে সেটা পরিচালনা করার জন্য আমাদের পর্যাপ্ত অফিসার নাই। সেক্ষেত্রে একটি জাতীয় সংকট তৈরি হবে। সেই জায়গা থেকে ইউনিয়ন পরিষদ ভেঙ্গে দেওয়া হয়নি। তবে যারা কট্টর আওয়ামী লীগের ফ্যাসিবাদীদের চেয়ারম্যান ছিলেন তারা ৫ আগস্টের পর যথারীতি পালিয়ে গেছে। সেই জায়গাগুলোতে প্যানেল চেয়ারম্যান বা প্রশাসনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আঞ্চলিক বৈষম্য নিরসনে সরকারের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, বরাদ্দ কিংবা বাজেট দীর্ঘদিনের একটা প্রসেস ও প্র্যাকটিসের মধ্য দিয়ে চলে এসেছে। এখন প্রতিটি জায়গায় ধরে ধরে সরকার সেই পলিসি থেকে বের হয়ে আসছে।স্থানীয় সরকার থেকে আমরা আঞ্চলিক বৈষম্য নিরসনের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রায় ২৯টা প্রজেক্টের সংশোধন করছি। এটা তো একদিনে বা রাতারাতি পরিবর্তন হওয়া সম্ভব না। সদিচ্ছা থাকলে যত সময় যাবে এগুলো আস্তে আস্তে সমাধান হয়ে আসবে।

এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী, পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ও জেলা পুলিশ সুপার মো. আবু সাইমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা সদর উপজেলার কাচিয়া গ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

1

খুলনা নতুন জেলা কারাগার প্রকল্প: উন্নয়নের মুখোশের আড়ালে দুর্

2

খুলনায় শিপইয়ার্ড সড়ক: ১২ বছরেও শেষ হয়নি কাজ

3

মান্ডায় খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার: আতঙ্কে এলাকাবাসী, কিশোর গ্যাং

4

গংগাচড়া মডেল থানার অভিযানে ৯ বোতল এস্কাফ উদ্ধার, ১ মাদক কারব

5

খুলনায় স্বামীর হাতে গৃহবধূ খুন: পারিবারিক কলহই কারণ বলে ধারণ

6

জনতা ব্যাংকের ১,৯৬৩ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভি

7

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের অর্থপাচার: দুদকের অনুসন্ধানে চাঞ্চ

8

ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে টিন দিলেন আনোয়ার কাজী

9

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: গ

10

বাগেরহাটে ছাত্রদল নেতা নূরে আলম তানুর মৃত্যুবার্ষিকীতে দোয়া

11

আসছে আরও একটি লঘুচাপ, বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

12

আইইবি নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানালো

13

অবসরে গিয়েও রেহাই নেই, পাঁচ সাবেক অতিরিক্ত সচিবের বিরুদ্ধে দ

14

ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের

15

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দুলাভাই বাহিনীর সহযোগী আটক

16

সাবেক সচিব প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে চার্জশিট

17

পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রিতে

18

দুর্নীতির ধরন বদলাচ্ছে, আইটি–নির্ভর বড় ঘুষ–কেলেঙ্কারির ঝুঁকি

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20