অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার

অনলাইন ডেস্ক  :  খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় গৃহকর্মীকেকড়াইয়ের ছ্যাঁকাদিয়ে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ দম্পতিকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী গৃহকর্মীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি দায়ের করেন। পরে সকালে অভিযুক্ত পুলিশ দম্পতিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পুলিশ দম্পতি হলেন- সোনাডাঙ্গা থানায় কর্মরত পুলিশের সহকারী এএসআই সঞ্জয় মিত্র তার স্ত্রী এএসআই পপি মিত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানালা দিয়ে দেখতে পান, গরম কড়াই দিয়ে মেয়েটির মুখ শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হচ্ছে। যন্ত্রণায় মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলে তাকে কান ধরে উঠবসও করানো হয়।

স্থানীয়দের অভিযোগ, হাত থেকে তরকারি পড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মীর ওপর নির্যাতন চালান গৃহকর্ত্রী। এএসআই সঞ্জয় মিত্র তার স্ত্রী পপি মিত্র প্রায়ই ওই গৃহকর্মীর ওপর শারীরিক নির্যাতন চালাতেন। ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে পুরনো আঘাতের চিহ্নও দেখা গেছে।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে ভুক্তভোগীর মা নরসিংদী থেকে খুলনায় এসে থানায় মামলা করেন। মামলার পর ওই পুলিশ দম্পতিকে গ্রেফতার দেখানো হয়েছে। নির্যাতনের শিকার গৃহকর্মীকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

1

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

2

উচ্ছেদের পরও টাকার খেলা: কুষ্টিয়া কলেজ মোড়ে ফের দোকান গড়ার প

3

সন্ধানপুর ইউনিয়নে পুলিশি অভিযানে জুয়া খেলায় আটক ৮

4

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

5

রাশিয়া ও ইরানের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্রুততর করতে যৌথ ট্রান্স

6

ঝিনাইদহে তরু মুন্সী হত্যা মামলার প্রধান আসামি জামায়াত নেতা ম

7

ট্রাফিক আইন ভঙ্গ, রাজধানীতে ডিএমপি’র অভিযানে ২ হাজারের বেশি

8

দখল, দূষণে বিপর্যস্ত খুলনার প্রাণরেখা ভৈরব নদ

9

বরিশাল এলজিইডির অঘোষিত নিয়ন্ত্রক রহমত-ই-খুদা? নানা অভিযোগে প

10

ইসলামী ব্যাংক কেলেঙ্কারি: দুদকের অনুসন্ধান ও কেন্দ্রীয় ব্যাং

11

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার : পরীক্ষার্থী সাড়

12

মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনে

13

শ্রীপুরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

14

ডিপিডিসি প্রকল্পে দুর্নীতির অভিযোগ, দুদকের নথি তলব

15

সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ

16

কুমিল্লা রেলওয়ে স্টেশনে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় মালামাল

17

গণভোট ছাড়া নির্বাচন অর্থহীন হবে”— লন্ডনে জামায়াত আমির ডা. শফ

18

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

19

দুর্নীতির অভিযোগে শাল্লার সহকারী প্রকৌশলীকে বদলির সুপারিশ

20