অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেনজীরকে ফেরাতে ইউএইতে নথি পাঠিয়েছে বাংলাদেশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী



বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রয়োজনীয় সব নথিপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউএই কর্তৃপক্ষের অনুরোধ পাওয়ার পর নির্ধারিত সময়ের অনেক আগেই বাংলাদেশ প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে।

মন্ত্রী জানান, গত ১২ জুন ইউএইর ফেডারেল পুলিশ ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশকে ই-মেইলে জানায় যে, রেড নোটিশের ভিত্তিতে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ইউএই কর্তৃপক্ষ বাংলাদেশকে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথি পাঠানোর অনুরোধ করেছিল। তবে বাংলাদেশ পরদিনই গ্রেপ্তারি পরোয়ানা, মামলার বিবরণীসহ ১৪৪ পৃষ্ঠার নথি প্রস্তুত করে পাঠিয়ে দেয়। এসব নথি আরবি ভাষায় অনুবাদও করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নথিগুলো প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়। পরে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সেগুলো ইউএই সরকারের কাছে পাঠানো হয়েছে এবং স্থানীয় দূতাবাসকেও বিষয়টি জানানো হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ইউএই তাদের নিজস্ব আইনি প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত বেনজীর আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তবে নথি পাঠানোর পর এখন পর্যন্ত ইউএইর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, দেশটিতে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার থেকে বিষয়টির অগ্রগতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে খোঁজ নেওয়া হবে।

এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ ও ইউএইর মধ্যে পারস্পরিক আইনি সহায়তা বিষয়ক (এমএলএআর) সহযোগিতা রয়েছে এবং উভয় দেশই জাতিসংঘের বিভিন্ন আন্তর্জাতিক আইনি কাঠামোর অংশ।

এর আগে অনুষ্ঠানে চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ ভূমিকা রাখায় ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই স্বীকৃতি শুধু পুরস্কারপ্রাপ্ত সদস্যদের নয়, পুরো পুলিশ বাহিনীকে আরও পেশাদার ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবহাওয়া সতর্কবার্তা

1

জয়পুরহাটে কৃষকদের দলীয় সভা অনুষ্ঠিত

2

দুই সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ, প্রশ্নে

3

জার্মানির গোলবন্যা, নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করে বিশ্বকাপ

4

এক মাসের যুদ্ধে ইরানে ৩ হাজারের বেশি নিহত, বেসামরিক ক্ষয়ক্ষত

5

গাজীপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগ, এএসআই অস্ব

6

ইবিএল-এর দাবি, ৫০ কোটি টাকার ঋণ এখন দ্বিগুণ’ সূত্র জানায়, প্

7

যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষ

8

পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রিতে

9

যৌতুক মামলায় কারাভোগ করা সুমন এখন বরিশালের ডিসি

10

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার : পরীক্ষার্থী সাড়

11

আফরোজা আব্বাস-পাপিয়া-কনকচাঁপাসহ হেভিওয়েটরা নেই বিএনপির তালিক

12

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের টেন্ডারবাজি :

13

উখিয়া বিজিবি’র হাতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার।

14

২৭ লাখ টাকার ভবন, নেই ওঠার সিঁড়ি

15

বসুন্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে ৬০০ কোটি টাকা আত্মসাতের মামলা

16

১২ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার।

17

পুলিশের পোশাক বদলে ৭৬ কোটি টাকা ব্যয়, আবার পরিবর্তনের উদ্যোগ

18

চিরকুট ‘আমাদের হ'ত্যা করতে বাধ্য করো না’

19

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম ডিজির সাক্ষাৎ, রূপপুর প্রকল্পে স

20