অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

সোনালী আঁশে সাফল্যের হাতছানি নাগরপুরে!

সোনালী আঁশে সাফল্যের হাতছানি নাগরপুরে!


নাজমুল আদনান টাঙ্গাইল 

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এবারও পাট চাষে মুখর হয়ে উঠেছে কৃষক সমাজ। উপজেলার দিঘলকান্দি, ভাদ্রা, পাকুটিয়া, সলিমাবাদ ও গয়হাটাসহ বিভিন্ন গ্রামের মাঠজুড়ে দুলছে সোনালী আঁশের সবুজ গাছ। কৃষকেরা জানাচ্ছেন, অনুকূল আবহাওয়া ও জমির উপযোগী পরিবেশের কারণে এ বছর ভালো ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে নাগরপুরে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ হাজার ৮৫০ হেক্টর জমি। ইতোমধ্যেই সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আশা করা হচ্ছে, এ বছর প্রায় ৩ হাজার ১৬০ মেট্রিক টন পাট উৎপাদন হবে। যার বাজারমূল্য দাঁড়াবে প্রায় ২৯ কোটি ১১ লাখ টাকা।

স্থানীয় কৃষক আব্দুল মালেক বলেন, “আমরা প্রতিবছরই পাট চাষ করি। এবার গাছের বৃদ্ধিও ভালো হয়েছে। যদি বাজারে ন্যায্য দাম পাই, তবে অনেক উপকার হবে।”

আরেক কৃষক রহিম উদ্দিনের অভিমত, “সার, কীটনাশক ও শ্রমিকের দাম দিন দিন বাড়ছে। তবুও পাট চাষ করি, কারণ এটা আমাদের ঐতিহ্য।”

উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান বলেন, “আমরা সরকারি উদ্যোগে পাট চাষীদের বিনামূল্যে বীজ বিতরণসহ নানা প্রণোদনা দিয়ে থাকি। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও কৃষি পরামর্শের মাধ্যমে তাদের সহযোগিতা করা হচ্ছে। আশা করছি, এবার কৃষকেরা ভালো ফলন ও ন্যায্য মূল্য পাবেন।”

উল্লেখ্য, একসময় পাট ছিল দেশের প্রধান রপ্তানি আয়। এখনও গ্রামীণ অর্থনীতিতে এ আঁশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষকেরা মনে করেন, সরকারের কার্যকর পদক্ষেপ ও ন্যায্য বাজারমূল্য নিশ্চিত হলে নাগরপুরসহ সারাদেশে পাটের সুদিন আবার ফিরিয়ে আনা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঙ্গাপুরে চাকরির স্বপ্ন, প্রতারণার ফাঁদ: প্রবাসীদের অভিযোগে

1

দেশে নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা দিন দিন বাড়ছে

2

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

3

তেজগাঁও শিল্প এলাকা ও গুলশানে রাজউকের মোবাইল কোর্ট

4

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ঋণ পুনঃতপশিল চেষ্টা: মান্নাসহ সাত

5

নেত্রকোণায় খালে পড়ে শিশুর মৃত্যু

6

মার্কিন যুক্তরাষ্ট্রে ২৮% মানুষ এআই চ্যাটবটের সঙ্গে রোমান্টি

7

গণ সার্বভৌমত্ব না রাষ্ট্র সার্বভৌমত্ব? ফরহাদ মজহারের প্রশ্নে

8

ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের

9

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট : উদ্বোধন করবেন প্র

10

ইয়াবা পাচারে রেলওয়ে পুলিশের একাধিক সদস্যের নাম উঠেছে

11

৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার

12

বিএনপির মহিলা সংরক্ষিত আসনের ফর্ম কিনলেন সাংবাদিক জান্নাতুল

13

যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষ

14

সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিতে পুলিশের বড় উদ্যোগ

15

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আর কোনো পরিকল্পনা ইরানের নেই বল

16

স্বাস্থ্য শিক্ষা খাতে সংস্কার কাজের নামে অনিয়মের অভিযোগ:নির্

17

মোহনপুরে প্রকাশ্যে মাদক কারবার

18

১৭ কোটি টাকার বিলে অনিয়মের তথ্য, নথি খতিয়ে দেখছে অনুসন্ধানকা

19

হাবিপ্রবিতে ঘুষের অডিও ফাঁস

20