সাতক্ষীরায় জমি বিক্রিকে কেন্দ্র করে নির্যাতন, বিএনপি নেতা গ্রেপ্তার
সাতক্ষীরার তালা উপজেলার বালিয়া গ্রামে জমি চুক্তি ভঙ্গের অভিযোগে ভবেন্দ্র দাস নামের এক ব্যক্তিকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটে গত শুক্রবার সকালে।
দুই দিন পর রোববার বিকেলে ভুক্তভোগী ভবেন্দ্র দাস বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ আসামি বিএনপি নেতা আবদুল আহাদ গাজীকে গ্রেপ্তার করে।