অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটির দুর্নীতির অভিযোগ, দুদকে অনুসন্ধান আবেদন

 সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অনুসন্ধানের আবেদন করা হয়েছে।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন এই আবেদন জমা দেন।

অভিযোগে বলা হয়, অন্তর্বর্তী সরকারের আমলে আইন মন্ত্রণালয়ের অধীনে ২৮৬ জন সাব-রেজিস্ট্রারকে অবৈধ প্রক্রিয়ায় বদলি করা হয়েছে এবং এতে শতকোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে।

আবেদনে আরও দাবি করা হয়, জনপ্রতি ৫০ থেকে ৬০ লাখ টাকা ঘুষের বিনিময়ে পছন্দের অফিসে বদলি দেওয়া হয়। পাশাপাশি ঘুষ না দিলে শাস্তিমূলক বদলির অভিযোগও আনা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ওই সময়ে ৪০০-এর বেশি সাব-রেজিস্ট্রারের মধ্যে অন্তত ২৮০ জনকে বদলি করা হয়, যা পূর্বের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি।

এছাড়া মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন, অর্থপাচারসহ একাধিক অভিযোগও আনা হয়েছে। অভিযোগকারীর দাবি, এসব অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাত করা হয়েছে।

তবে অভিযোগগুলোর বিষয়ে দুদক এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বিষয়টি যাচাই–বাছাই করা হচ্ছে।

এ বিষয়ে ড. আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীতে সাবেক ছাত্রলীগ নেতা ও শিক্ষক নিয়ামুল আরিফ গ্র

1

টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে ৭ দিনের কর্মসূচি শুরু

2

জুলাই গণঅভ্যুত্থান গণতান্ত্রিক চর্চার পথ নতুন করে খুলে দিয়েছ

3

আসছে আরও একটি লঘুচাপ, বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

4

বন্যপ্রাণী ও বন রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করল বন অধিদ

5

চিরকুট ‘আমাদের হ'ত্যা করতে বাধ্য করো না’

6

লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহে জনস্রোত

7

ঢাকায় অপরাধ জগতে ‘পেনগান’ আতঙ্ক: নতুন ক্ষুদ্র অস্ত্র নিয়ে সত

8

মাদারীপুরে নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি চুরি, ভাঙন আতঙ্কে গ্র

9

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়ো

10

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: নিহত ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

11

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪; চ

12

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

13

দখল, দূষণে বিপর্যস্ত খুলনার প্রাণরেখা ভৈরব নদ

14

হাবিপ্রবিতে ঘুষের অডিও ফাঁস

15

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

16

সিলেটে ফৌজদারি মামলা নিষ্পত্তির হার ৮২ শতাংশ, দেওয়ানির ১০৫ শ

17

সাগুরিয়া রেঞ্জে বন উজাড়ের অভিযোগ: দখল, বসতি ও ম্যানগ্রোভ প্র

18

মতিঝিলে এক ব্যক্তিকে গুলি : ১৭ লাখ টাকা ছিনতাই

19

রোহিঙ্গা সংকটে ইউনূস-অ্যান্ড্রুজ বৈঠক

20