অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি ভুক্তভোগীদের

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদারের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, হয়রানি ও নামজারি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আমিনুল ইসলাম গত ৫ এপ্রিল বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, নামজারি (খারিজ) সংক্রান্ত একটি আবেদনের ক্ষেত্রে ওই কর্মকর্তা ঘুষ দাবি করেন এবং টাকা না দেওয়ায় আবেদনটি নামঞ্জুর করেন।

পরে যোগাযোগের সময় তিনি ২০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগ অনুযায়ী, পরে ৫ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র দিলে তিনি নিজেই নামজারি সম্পন্ন করেন, তবে একটি মূল দলিল রেখে দেন।

আরও অভিযোগে বলা হয়, পূর্বে একই পরিবারের একটি জমির নামজারির ক্ষেত্রে তিনি ৬ হাজার টাকা নেন এবং দীর্ঘ সময় ঘোরানোর পর কাজটি সম্পন্ন করেন। এছাড়া খাজনা ২০২১ সাল পর্যন্ত পরিশোধ থাকা সত্ত্বেও ৩৫ বছরের বকেয়া দেখিয়ে দাখিলা প্রদান করা হয় বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, কথোপকথনের কলরেকর্ডসহ প্রমাণ সংরক্ষিত আছে।

এ বিষয়ে সরেজমিনে একাধিক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে জানান, ভূমি অফিসে সেবা নিতে গেলে নানা ধরনের হয়রানি ও অর্থ দাবি করা হয়। তাদের অভিযোগ, টাকা ছাড়া কোনো কাজ হয় না এবং কর্মকর্তার আচরণও অশোভন।

তবে অভিযুক্ত ভূমি উপ-সহকারী কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, “অভিযোগকারী আমার জামাই। আমি কি তার কাছে টাকা চাইতে পারি? এসব মিথ্যা অভিযোগ।”

তবে খাজনা পরিশোধ থাকা সত্ত্বেও কীভাবে ৩৫ বছরের বকেয়া দেখিয়ে দাখিলা আদায় করা হলো—এ প্রশ্নের কোনো সুস্পষ্ট জবাব তিনি দিতে পারেননি।

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন বলেন, “অভিযোগটি দেখে আপনাকে জানাবো।”

স্থানীয়দের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগদায় ছাত্রদল নেতা মেহেদীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, শি

1

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

2

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র হতে চান গীতিকার শফিক শাহ

3

খুলনায় হিলিয়াম রেস্টুরেন্টের নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা কাণ

4

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

5

রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন শনিবার

6

কমলগঞ্জে ফেনসিডিলসহ কারবারি আটক!

7

ড. নূরুন্নাহার চৌধুরী নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব

8

তানজানিয়ায় ২শ’ জনেরও বেশি লোকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামল

9

এনসিপি থেকে মাহিন সরকারকে বহিষ্কার

10

নওগাঁ সরকারি কলেজে উত্তেজনা

11

গংগাচড়া মডেল থানার অভিযানে ৯ বোতল এস্কাফ উদ্ধার, ১ মাদক কারব

12

চান্দিনায় সাব-রেজিস্ট্রি অফিসে ‘দ্বিগুণ ফি’ অভিযোগ

13

সুন্দরবনে দস্যুদের কবল থেকে জেলে উদ্ধার করেছে কোস্টগার্ড

14

ঘাটাইলে বিএনপির পথসভা ও গণসংযোগ

15

খুলনায় শিপইয়ার্ড সড়ক: ১২ বছরেও শেষ হয়নি কাজ

16

বারিধারায় ১২ কোটি টাকার ফ্ল্যাট, অতিরিক্ত কর কমিশনার মারুফের

17

নিরাপদ সড়ক আন্দোলনের খুলনা মহানগর কমিটি গঠনে সাংগঠনিক সভা অন

18

বটিয়াঘাটায় বিআরডিবি কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনি

19

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

20