অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা ডিএসসিসির: আব্দুস সালাম


নিজস্ব প্রতিবেদক

আগামী পাঁচ বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় তিন লাখ গাছ রোপণের পরিকল্পনা ঘোষণা করেছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা Md. Abdus Salam।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। ‘সৃজনী বাংলাদেশ’-এর সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, “জীবন বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ কর্মসূচিকে জনআন্দোলনে পরিণত করতে হবে।”

তিনি জানান, ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদে মোট তিন লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে প্রতি বছর গড়ে প্রায় ৬০ হাজার গাছ লাগানো হবে। এই লক্ষ্য বাস্তবায়নে ডিএসসিসির নিজস্ব ব্যবস্থাপনায় একটি আধুনিক নার্সারি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া বন অধিদপ্তরের সঙ্গে সমঝোতার আওতায় ‘জিরো সয়েল’ প্রকল্প বাস্তবায়নের কথাও জানান তিনি। এর মাধ্যমে নগরীর সড়কের মিডিয়ান ও আইল্যান্ডগুলোতে ঘাস ও গাছ লাগিয়ে সবুজায়ন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে আব্দুস সালাম বলেন, “নাগরিকরা সচেতন হলে সিটি কর্পোরেশনের অর্ধেক কাজ সহজ হয়ে যায়, বাকি কাজ আমরা সম্পন্ন করব।” তিনি ‘গ্রীন সিটি, ক্লিন সিটি’ রূপকল্প বাস্তবায়নে সবার সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক A. B. M. Obaidul Islam।

বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য একটি বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদবির নয়, ভাগ্য নির্ধারণ করল কর্মস্থল —খুলনার বিভাগীয় কমিশনা

1

দশম গ্রেডসহ তিন দফা দাবির আন্দোলন: ৫ শিক্ষক নেতা ও ৪২ সহকারী

2

দুদকের রেকর্ড: ১১ মাসে ২৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক ও অবর

3

হবিগঞ্জে ৫৩ কেজি গাঁজাসহ ২ জন আটক

4

বর্ণাঢ্য আয়োজনে বিসার গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত

5

‘স্বৈরাচারী মনোভাব এখন রাজনীতিতেও ঢুকে গেছে’ — আমীর খসরু

6

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম ডিজির সাক্ষাৎ, রূপপুর প্রকল্পে স

7

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি শুরু

8

বন্যপ্রাণী ও বন রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করল বন অধিদ

9

অর্থ বিভাগের চিঠিতে নতুন বেতন স্কেল কার্যকরের নির্দেশনা

10

পদ্মায় ধরা পড়ল আড়াই কেজির ইলিশ, কিনলেন অস্ট্রেলিয়ান প্রবাসী

11

ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে টিন দিলেন আনোয়ার কাজী

12

হবিগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২.৩০ লাখ টাকা জরিমানা

13

রাষ্ট্র বলে আর কিছু নাই, এখন আছে কয়েকটা রাজনৈতিক জনগোষ্ঠী: ফ

14

সংরক্ষিত নারী আসনে জামায়াত-জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, এক

15

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

16

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ, সম্পাদক হায়দার

17

ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্

18

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

19

সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ সেনাপ্রধানের

20