কুমিল্লা জেলা সদরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯আগস্ট) বেলা ৪ ঘটিকা থেকে এই আয়োজন শুরু হয়।এই বর্ণাঢ্য র্যালির আয়োজনে কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজারো নেতাকর্মী এবং সদস্যবৃন্দরা আনন্দ মিছিল নিয়ে দলে দলে কুমিল্লা নগরীর টাওনহল মাঠ প্রাঙ্গণে যুক্ত হন। সেখান থেকে একসাথে সবাই একটি বিশাল আনন্দ মিছিল নিয়ে কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক এলাকা প্রদক্ষিণ করে কুমিল্লা কান্দিরপাড় নগরীর বিএনপির অফিস কার্যালয়ের সামনে এসে একটি বিশাল সমাবেশ এর আয়োজন করেন।
এই আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু,এই সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক, আনোয়ারুল হক সহ অন্যান্য নেতাকর্মী এবং সদস্যবৃন্দরা।
কুমিল্লা মহানগরের স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্য রেখেছেন আহবায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব ও সদস্য সচিব এ কে এম সাহেদ পান্না।
মহানগর স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী বেলুন উড়িয়ে উদ্বোধন করলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, সদস্য সচিব শহিদুল ইসলাম পান্না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামসহ মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা।
এই র্যালি বিএনপির রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনের শক্তি বৃদ্ধি এবং জনগণের সমর্থন অর্জনের লক্ষ্যে অনুষ্ঠিত হয়। র্যালির মাধ্যমে নেতৃবৃন্দ দলের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে জনগণকে অবহিত করেন এবং সম্মেলনের সফলতার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।