অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

বন্যপ্রাণী ও বন রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করল বন অধিদপ্তর

প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে নাগরিক অংশগ্রহণ আরও জোরদার করতে স্বেচ্ছাসেবক নিবন্ধন কার্যক্রম শুরু করেছে বন অধিদপ্তর।

এই কার্যক্রমটি বাস্তবায়ন করছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা, আবাসস্থল রক্ষা, বন্যপ্রাণী উদ্ধার এবং সচেতনতামূলক কার্যক্রমে যারা ইতোমধ্যে যুক্ত আছেন বা আগ্রহী, তাদের স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধনের জন্য ফরম পূরণের আহ্বান জানানো হয়েছে। সংগৃহীত তথ্য সরকারি কাজে ব্যবহৃত হবে।

স্বেচ্ছাসেবকরা বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য প্রতিরোধ, প্রাকৃতিক আবাসস্থল পুনরুদ্ধার এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

এছাড়াও, নিবন্ধিত স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করবে বন অধিদপ্তর। তাদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে পুরস্কার প্রদান বা বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের জন্য সম্মাননার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।

নিবন্ধনের জন্য অনলাইনে নিচের লিংকে ফরমপূরণ করা যাবে :  

https://forms.gle/Hy6kgbpqKdHuv1SY8

প্রয়োজনে- বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা মোবাইল: ০১৯৯৯০০০০৪২ ইমেইল: cfwildlife@gmail.com,  wildlifevolunteer25@gmail.com এ যোগাযোগ করতে বলা হয়েছে। 

পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনের লক্ষ্যে তরুণ সমাজ ও সাধারণ জনগণকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণের কর্মযাত্রায় সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রকৃতি ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় নাগরিকদের সক্রিয় ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ে তুলতে সহায়ক হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, রায়কে অব

1

বেলকুচিতে প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, তদ

2

সন্ধানপুর ইউনিয়নে পুলিশি অভিযানে জুয়া খেলায় আটক ৮

3

জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে বিভ্রান্তিকর খবর ‘ডাহা মিথ্যা’ — প্

4

আশুলিয়ায় দুই লাখ টাকা ছিনতাই-দুই যুবকে গুলি ছিনতাইকারীর

5

রূপসায় ২০০ একর জমি দখল করে ইটভাটার ব্যবসা

6

মার্কিন যুক্তরাষ্ট্রে ২৮% মানুষ এআই চ্যাটবটের সঙ্গে রোমান্টি

7

অবসরে গিয়েও রেহাই নেই, পাঁচ সাবেক অতিরিক্ত সচিবের বিরুদ্ধে দ

8

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের পুনরুদ্ধার প্রকল্প ন

9

দুদকের তলব, বিনিয়োগকারীদের বিক্ষোভ: চাপে বিএসইসি চেয়ারম্যান

10

সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ সেনাপ্রধানের

11

নাটোরের ‘হ্যাকার সিন্ডিকেট’: পরিচয় বদলে ব্ল্যাকমেইল — দেশজুড়

12

কুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে সাবেক এমপির মেয়েসহ আহত-১০

13

প্রবাসীর স্ত্রীর হাত ধরে ‘নিখোঁজ’ পুলিশ কর্মকর্তা

14

নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল: উন্নয়নের নামে দুর্নীতি

15

বিদ্যুৎ সাশ্রয়: বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ও টি-টো

16

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

17

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সাক্ষাৎ

18

সবার আগে বাংলাদেশ” নীতি বাস্তবায়নে কূটনৈতিক পরিসর সম্প্রসারণ

19

ধ্বংস করে নয়, প্রকৃতি রক্ষা করেই উন্নয়ন করতে হবে : পরিবেশ উ

20