অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে ৭ দিনের কর্মসূচি শুরু

আগামী দিনের টাঙ্গাইল শহরকে বসবাস উপযোগী আদর্শ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাত দিনব্যাপী পরিচ্ছন্ন কর্মসূচি কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু। পরিচ্ছন্ন টাঙ্গাইলের উদ্যোগে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচির মাধ্যমে টাঙ্গাইল শহরের প্রধান সড়ক, বাজার ও আবাসিক এলাকাগুলোতে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে সকাল ৯ টা পর্যন্ত শহরের পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ গড়তে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশ হবে সাম্য সহমর্মিতা ও সহযোগিতার বাংলাদেশ।

তিনি বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এ দেশকে গড়ে তুলতে হবে। কারণ সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে বুকে ধারণ করে আমাদের আগামী দিনের পথ চলতে হবে। সেই লক্ষ্যে আগামী দিনে এই টাঙ্গাইল শহরকে একটি বসবাস উপযোগী আদর্শ ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে হবে। এই শহরে যারা বসবাস করে তাদের সকলকে নিয়ে একটি পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে সাত দিনব্যাপী পরিচ্ছন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এটি শুধু একটি কর্মসূচি নয়, এটা নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পরিচ্ছন্ন টাঙ্গাইল কমিটির আহবায়ক মাহমুদুল হক সানু, সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকসহ সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ

1

তারেক রহমান দেশে আসতে চাইছেন, কিন্তু বাধা কি কারা দিচ্ছে

2

ভারতীয় সেনাবাহিনীতে ভয়াবহ যৌন নির্যাতনের শিকার নারী সদস্যর

3

জুলাই সনদ নিয়ে টানাপোড়েনে সরকার

4

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন মামলা, আসামি হাজারের বেশি

5

আশুলিয়ায় দুই লাখ টাকা ছিনতাই-দুই যুবকে গুলি ছিনতাইকারীর

6

কামরাঙ্গীরচরে অবৈধ বিদ্যুৎ সংযোগ চক্রের সন্ধান

7

ট্রাফিক আইন ভঙ্গ, রাজধানীতে ডিএমপি’র অভিযানে ২ হাজারের বেশি

8

রাজধানীর রাস্তায় দিনের আলোয় গুলি, তারপর অগ্নিসংযোগ

9

বনানী থানার পরিদর্শক মঈন উদ্দিনের বিরুদ্ধে স্পা–সীসা বার থেক

10

সৌদি বাংলা ট্রাভেলস’-এর নামে হজ প্রতারণা: শামসুদ্দিন তোহা

11

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাস নিয়ে সহিংস বিক্ষোভ

12

কুড়িগ্রামে স্কুল ভবন ‘মরণ ফাঁদ’, সাত মাসে পড়ে দুই শিশুর মৃত্

13

বিদেশের বাংলাদেশি সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরান

14

১৯৯৪ সালের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় মেক্সিকোতে সন

15

জোকা বিল মৎস্য প্রকল্পে দুর্নীতির জাল, ৬২ লাখ টাকার আত্মসাতে

16

ফ্রিজ হিসাব থেকেও ১০০ কোটি উত্তোলন, দুদক নির্দেশ উপেক্ষার অভ

17

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

18

যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন, বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন

19

নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা

20