অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করে আলোচনায় সিরাজগঞ্জের ব্যবসায়ী


সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জেলা প্রশাসনের সরবরাহ করা ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে পরিধান করেছেন এক ব্যবসায়ী, যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১০ এপ্রিল) জামতৈল বাজার এলাকায়। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে চলাচলের সময় ওই ব্যক্তি ফুয়েল কার্ড প্রিন্ট করা গেঞ্জি পরে ছিলেন।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম নূর মোহাম্মদ। তিনি উপজেলার বড়পাকুরিয়া এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে এবং জামতৈল বাজারে ‘সোনালী টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকস’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন।

জানা যায়, গত ৫ এপ্রিল সিরাজগঞ্জের কাজীপুর মোড় এলাকায় একটি পেট্রোল পাম্পে তেল নিতে গেলে তাকে জ্বালানি সরবরাহ করা হয়নি। তাকে জানানো হয়, ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া হবে না। এরপর ৬ এপ্রিল তিনি সেই কার্ডের তথ্য গেঞ্জিতে প্রিন্ট করার সিদ্ধান্ত নেন।

গেঞ্জির সামনে কার্ডের অংশে তার নাম, ছবি ও পরিচয়সহ তথ্য প্রিন্ট করা হয়েছে। পেছনের অংশে ফুয়েল কার্ড ব্যবহারের নির্দেশনাও যুক্ত রয়েছে।

ব্যবসায়ী নূর মোহাম্মদ বলেন, তিনি মূল কার্ড সঙ্গে রাখতে অসুবিধা বোধ করতেন, আবার একাধিকবার পাম্পে গিয়ে সমস্যায় পড়েন। তাই তিনি বিকল্প হিসেবে গেঞ্জিতে কার্ডের তথ্য প্রিন্ট করার সিদ্ধান্ত নেন, যাতে সহজে তা দেখাতে পারেন।

এ ঘটনা স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগে মজুত করা তেল নতুন দামে বিক্রি, দুই পাম্পকে জরিমানা

1

খুলনায় অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার, উদ্ধার মুক্তিপণ

2

ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প

3

বিএনপি শুক্রবার থেকে বিক্রি করবে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন

4

১০ মাসে সুন্দরবন থেকে অস্ত্রসহ ৪৩ বনদস্যুকে আটক করেছে কোস্টগ

5

আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে ,স

6

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর কোপে শ্বশুর নিহত

7

বিএনপি'র বৈঠকে"জয় বাংলা"শ্লোগানে তোলপাড়

8

কুমিল্লা দাউদকান্দি থানায় ওসি হালিমের যোগদানে আইনশৃঙ্খলার দৃ

9

কুড়িগ্রামে স্কুল ভবন ‘মরণ ফাঁদ’, সাত মাসে পড়ে দুই শিশুর মৃত্

10

বেনাপোলে ইউনুস আলী হত্যা: রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার

11

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

12

৭০১ কোটি টাকার সড়ক প্রকল্প: উন্নয়নের আড়ালে অনিয়মের ছায়া?

13

দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ার ঘটনায় মির্জা ফখরুলের

14

৩ কোটি টাকার ‘পচা চাল’ কেলেঙ্কারি: ভবানীগঞ্জ খাদ্যগুদামের কর

15

ব্যাটিংয়ে সাকিব আবারও ব্যর্থ, বল হাতে ১ উইকেট

16

ভারতীয় সেনাবাহিনীতে ভয়াবহ যৌন নির্যাতনের শিকার নারী সদস্যর

17

সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান গ্রেপ্তার

18

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20