অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাভার সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগে মন্ত্রণালয়ের তদন্ত

 আইন ও বিচার বিভাগ সাভার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে মাঠে নেমেছে। সাভার-এর সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়।

রোববার বিভাগটির সিনিয়র সহকারী সচিব মো. মাঈনউদ্দিন কাদির সরেজমিনে অফিস পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতা ও সংশ্লিষ্টদের সাক্ষ্য গ্রহণ করেন। এর আগে ১৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন মন্ত্রণালয়ের নজরে এলে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

সাক্ষ্য দেওয়ার সময় দলিল লেখক কাজী ফরহাদ হোসেন অভিযোগ করেন, নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ না দিলে সাব-রেজিস্ট্রার দলিলে ত্রুটি দেখিয়ে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। একই অভিযোগ করেন শোভাপুর গ্রামের আবুল হোসেন। তিনি বলেন, অভিযোগ নিয়ে গেলে তার সঙ্গে অশোভন আচরণ করা হয় এবং দারোয়ান দিয়ে কক্ষ থেকে বের করে দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে দলিল সম্পাদনে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের হয়রানি এবং সরকারি বিধিনিষেধ উপেক্ষার অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্র জানায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এক কর্মচারীকে চড় মারার ভিডিও ছড়িয়ে পড়ার কথাও উল্লেখ করা হয়।

ভুক্তভোগীরা জানান, জমি নিবন্ধনে সরকার নির্ধারিত ফি’র বাইরে বড় অঙ্কের ‘টেবিল মানি’ ছাড়া ফাইল এগোয় না। নির্দিষ্ট দালালের মাধ্যমে কাজ না করলে সাধারণ গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয় বলেও অভিযোগ রয়েছে।

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির সদস্য সচিব মোহাম্মদ মেহেদী হাসান অভিযোগ করেন, প্রায় দেড় বছর আগে যোগদানের পর থেকেই জাকির হোসেন অনুগতদের বাইরে অন্য দলিল লেখকদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। তিনি বলেন, পাওয়ার অব অ্যাটর্নি সংক্রান্ত দলিলে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ নেওয়া হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্ত শেষে মো. মাঈনউদ্দিন কাদির সাংবাদিকদের জানান, অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। ইতোমধ্যে কয়েকজনের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং আরও তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তদন্ত চলাকালে অফিসে থমথমে পরিবেশ বিরাজ করতে দেখা গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৯ লাখ ৯০ হাজার টাকা

1

সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ সেনাপ্রধানের

2

পূর্বাচলে জিন্দাপার্ক সংলগ্ন স্থানীয় আদিবাসীদের সাথে রাজউক

3

‘স্বচ্ছ নির্বাচনের স্বার্থে পদত্যাগ করব’ — আসিফ মাহমুদ সজীব

4

কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগে লিটল স্টার ক্লাব চ্যাম্পি

5

সময়ে পাল্টে গেল তদন্ত প্রতিবেদন, দোষী থেকে ‘নির্দোষ’ পিডি তব

6

কুমিল্লায় শিশু সায়মন হত্যা মামলা একজনের মৃত্যুদণ্ড অপরজনের য

7

সন্ধানপুর ইউনিয়নে পুলিশি অভিযানে জুয়া খেলায় আটক ৮

8

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

9

পটুয়াখালীতে ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিয

10

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিস: ঘুষের অভিযোগে জনবান্ধব সেবা

11

খুলনায় বিএনপির প্রার্থী ঘোষণা: পাঁচ আসনে ধানের শীষ, একটিতে

12

চট্টগ্রামে দুদকের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর ক

13

টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে ৭ দিনের কর্মসূচি শুরু

14

তদবির নয়, ভাগ্য নির্ধারণ করল কর্মস্থল —খুলনার বিভাগীয় কমিশনা

15

২৪ কেজির কোরাল মাছ, বিক্রি হলো ৩৬ হাজারে

16

মোহাম্মদ আলি আসগার লবির পক্ষ থেকে শ্রমজীবীদের মাঝে গেঞ্জি ব

17

সায়েদাবাদ ও গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১০০ বাস কাউন্টার

18

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: সালাহউদ্দিন

19

রোহিঙ্গা সংকটে ইউনূস-অ্যান্ড্রুজ বৈঠক

20