অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

তরুণ প্রজন্মের ভরসা: মো. শহিদুল ইসলামের ‘সময়োপযোগী চিন্তা-ভাবনা’

তরুণ প্রজন্মের ভরসা: মো. শহিদুল ইসলামের ‘সময়োপযোগী চিন্তা-ভাবনা’


নাজমুল আদনান, টাঙ্গাইল

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম (মিয়া ভাই) আগামী স্থানীয় নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তিনি শুধু একজন প্রার্থী নন, বরং এলাকার তরুণ প্রজন্মের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার বড় শক্তি হলো সময়োপযোগী ও আধুনিক চিন্তা-ভাবনা, যা প্রচলিত রাজনীতির বাইরে এসে নতুন দিগন্তের ইঙ্গিত দিচ্ছে।

তরুণরা বলছে, শহিদুল ইসলামের প্রতিশ্রুতি শুধু নির্বাচনী প্রতিশ্রুতিই নয়, বরং একধরনের দায়বদ্ধতা। তিনি স্থানীয় উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন।

তার নির্বাচনী অঙ্গীকারে রয়েছে একটি ‘স্মার্ট এলাকা’ গড়ার পরিকল্পনা। তিনি স্থানীয়ভাবে যুবকদের জন্য আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও অনলাইন ফ্রিল্যান্সিংয়ের সুযোগ তৈরি করতে চান। তরুণ ভোটারদের মতে, এটি বেকারত্ব কমাতে সরাসরি ভূমিকা রাখবে।

শহিদুল ইসলাম পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তিনি প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ ও সবুজায়ন কর্মসূচি চালু করতে চান, যেখানে যুবকদের সক্রিয় অংশগ্রহণ থাকবে।


স্থানীয় স্কুলগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা এবং কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনাও করেছেন তিনি। শহিদুল ইসলামের মতে, ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে শিক্ষায় আধুনিকায়ন জরুরি।


শহিদুল ইসলাম প্রতিশ্রুতি দিয়ে বলেছেন
“আমার ওয়ার্ডের কোনো নাগরিককে ইউনিয়ন পরিষদের সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হতে হবে না। কোনো প্রকার ঘুষ বা বাড়তি টাকা দিতে হবে না। প্রতিটি সেবা জনগণের অধিকার হিসেবেই দেওয়া হবে।”

তিনি জানিয়েছেন, প্রতিটি সেবার নির্ধারিত ফি প্রকাশ্যে প্রদর্শন করা হবে, এবং তিনি ব্যক্তিগতভাবে সেবার মান নিশ্চিত করতে তদারকি করবেন।

এলাকার কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নবীন পেশাজীবীরা শহিদুল ইসলামের প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। তাদের মতে, “আমরা এমন নেতৃত্ব চাই, যিনি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথ দেখাবেন। শহিদুল ইসলাম সেই মানুষ।

নির্বাচনী পর্যবেক্ষকরা মনে করছেন, তরুণদের উচ্ছ্বাস ও শহিদুল ইসলামের আধুনিক দৃষ্টিভঙ্গি স্থানীয় রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনা করতে পারে। তরুণ ভোটের সমর্থন যদি বাস্তবায়িত হয়, তবে তিনি মেম্বার পদে নির্বাচিত হয়ে স্থানীয় উন্নয়নে ভিন্নধর্মী ভূমিকা রাখতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে ন

1

মার্কিন যুক্তরাষ্ট্রে ২৮% মানুষ এআই চ্যাটবটের সঙ্গে রোমান্টি

2

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

3

ইরাকে নির্বাচনের পর কী হতে পারে ?

4

পয়লা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

5

মির্জাগঞ্জে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

6

খুলনা বিএনপির তিন প্রবীণ নেতার ঐক্য, তৃণমূলে জাগরণ

7

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা

8

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

9

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ট্রাস্টিবোর্ড কেলেঙ্কারি:

10

চূড়ান্ত ভোটার তালিকা ও প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ১৮ নভেম্ব

11

অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযো

12

ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে কাল প্রাম

13

খুলনায় হিলিয়াম রেস্টুরেন্টের নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা কাণ

14

বিদ্যুৎ উৎপাদন 'শূন্যের' কোঠায়, জ্বালানির জন্য লড়াই করছে ইউক

15

কক্সবাজার রেজিস্ট্রি অফিসে অনিয়ম–দুর্নীতির অভিযোগে প্রধান সহ

16

কামরাঙ্গীরচরে অবৈধ বিদ্যুৎ সংযোগ চক্রের সন্ধান

17

অনুমোদনের পরও দিঘলিয়ার সড়ক প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি নেই, স্

18

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নতুন কেলেঙ্কারি: সরকারি অর্থ ‘ডিসকাউ

19

লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিয়ে এসেছেন: হাসনাত আব্দুল

20