অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে সাবেক তহসিলদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সুনামগঞ্জ, ২৯ এপ্রিল ২০২৬: সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও গ্রামের সাবেক তহসিলদার নুরুল আমিনের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন তিনি।

অভিযোগে বলা হয়, পার্শ্ববর্তী গ্রামের ফজলুল হক চান মিয়া ও তার সহযোগীরা নুরুল আমিনের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আমিন জলিলপুর মৌজার ২৪৫৭ দাগে ৯৫৯ খতিয়ানের একটি জমির ক্রয়সূত্রে মালিক এবং দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে জমিটি ভোগদখলে রয়েছে। তিনি সেখানে গাছ লাগানো, মাটি ভরাট এবং ফসল আবাদ করে আসছিলেন।

তবে সম্প্রতি নিজ বাড়িতে যাতায়াতের সুবিধার্থে জমির ওপর সিমেন্ট দিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু করলে বাধার সম্মুখীন হন বলে অভিযোগ। এ সময় ফজলুল হক চান মিয়ার জামাতা ও সহযোগীরা কাজ বন্ধ করে দেন এবং তাকে হুমকি দেন বলে দাবি করেছেন নুরুল আমিন।

অভিযোগে আরও বলা হয়, তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে, যা তার সম্মানহানির কারণ হয়েছে।

নুরুল আমিন বলেন, “২৪৫৭ দাগের জমির আমি বৈধ মালিক। দীর্ঘদিন ধরে ভোগদখলে আছি। আগে কখনো কেউ বাধা দেয়নি। কিন্তু রাস্তার কাজ শুরু করলে প্রতিপক্ষ বাধা দেয় এবং আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে শিল্পকলা একাডেমির ডিজিকে সংবর্ধনা

1

সাতক্ষীরায় সুদের টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

সামনে পেলে তিন মিনিট থাপড়াব, কাকে বললেন পরীমণি

4

আমন ধানের ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি

5

চাঁদপুরে পাউবো প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির বিস্তর অভি

6

সাবেক সচিব প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে চার্জশিট

7

বাংলাদেশ ও থাইল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন রাষ্ট

8

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, চিকিৎসকদের সতর্কবার্তা

9

খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

10

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন নামে আলোচনায় রনি

11

পঞ্চগড়ের আলোচিত আরএমও ডা. আবুল কাশেম সাময়িক বরখাস্ত

12

সিলেটে শপিংমলে লুটপাট নিয়ে পুরোনো ভিডিও দিয়ে বিভ্রান্তি শনাক

13

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাই আন্তরিকতার হবে : প্রাথমিক ও

14

বদলে যাওয়া ক্যাম্পাস

15

হামে মৃত্যু ও টিকার ঘাটতি নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ রুমিন ফার

16

খুলনায় সামাজিক সুরক্ষা ব্যবস্থা একীভূতকরণে গোলটেবিল আলোচনা স

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কমল ৪

19

চোরাই মোটরসাইকেল বিক্রির অভিযোগে কুমিল্লায় আটক ২

20