অনলাইন ডেস্ক
প্রকাশ : Dec 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান

নিজস্ব প্রতিবেদন

অবশেষে খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আমির এজাজ খানের নাম চূড়ান্ত করেছে দলটি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। ওই ঘোষণায় খুলনা-১ আসনে প্রার্থী হিসেবে আমির এজাজ খানের নাম প্রকাশ করা হয়।

প্রার্থী ঘোষণার পর প্রতিক্রিয়ায় আমির এজাজ খান বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় রাজনীতি ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। “আমি সবসময় মাঠে ছিলাম, এখনো আছি। ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনে লড়তে আমি প্রস্তুত,”—বলেছেন তিনি।

তিনি আরও বলেন, প্রায় তিন দশকের রাজনৈতিক জীবনের একটি বড় সময় তিনি এই এলাকায় কাটিয়েছেন। দাকোপ উপজেলা একটি ভাঙনকবলিত এলাকা উল্লেখ করে তিনি বলেন, “এখানকার মানুষের জীবন সংগ্রামময়। দাকোপের সঙ্গে বটিয়াঘাটা সরাসরি সংযুক্ত হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। কোথাও কোথাও নামে মাত্র কিছু উন্নয়ন হয়েছে।”

নির্বাচনে বিজয়ী হলে এলাকার মানুষের প্রত্যাশা ও প্রয়োজন অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাসও দেন বিএনপির এই প্রার্থী।

দলীয় সূত্র জানায়, খুলনা-১ আসনে প্রার্থী চূড়ান্ত হওয়াকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। একই সঙ্গে নির্বাচনী মাঠেও তৎপরতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন বিএনপির সমর্থকেরা।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় অনিয়ম: দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

1

ঝিলমিল আবাসিক প্রকল্প দ্রুত বাসযোগ্য করতে রাজউকের উচ্চপর্যায়

2

আদা, রসুন ও পেঁয়াজের দাম কমেছে বলে দাবি বিক্রেতাদের, মূল্য ত

3

নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

4

সাভারে রাজউকের মোবাইল কোর্ট: ৬ নির্মাণাধীন ভবনে অভিযান, বিদ্

5

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ‘ছোট পাইপ বিতর্ক

6

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে

7

নোয়াখালী বিভাগের দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ ও র

8

ভোলা সদর উপজেলার কাচিয়া গ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

9

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

10

জুলাই সনদ নিয়ে টানাপোড়েনে সরকার

11

বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, দেওয়া হয়েছে লাল গালিচা সংবর

12

ওবায়দুল করিমের বিদেশযাত্রা,আদালতের নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে কিভ

13

শিশু মমতা হত্যার বিচার দাবিতে স্বজন ও এলাকাবাসীর মানববন্ধন ও

14

আওয়ামী লীগের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

15

যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষ

16

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে

17

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন মামলা, আসামি হাজারের বেশি

18

সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মান

19

ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট শার

20