অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট শারা

ঐতিহাসিক সফরে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সিরিয়ার  রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। 

ওয়াশিংটন সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে তাকে বাদ দেওয়ার একদিন পর তিনি এ সফর করছেন।  খবর বার্তা সংস্থা এএফপি’র।

আহমেদ আল-শারার নেতৃত্বে বিদ্রোহী যোদ্ধারা গত বছর দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করেন। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি ১৯৪৬ সালে সিরিয়া স্বাধীনতার পর প্রথমবারের মতো কোনো সিরিয়ান প্রেসিডেন্টের মার্কিন যুক্তরাষ্ট্র সফর।

গত মে মাসে মার্কিন প্রেসিডেন্টের আঞ্চলিক সফরের সময় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট প্রথমবারের মতো রিয়াদে ট্রাম্পের সাথে বৈঠক করেন। সিরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক এই মাসের শুরুতে বলেছেন যে ‘আশা করা হচ্ছে’ শারা ইসলামিক স্টেটের (আইএস)-এর বিরুদ্ধে আন্তর্জাতিক মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগদানের জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করবেন।

সিরিয়ার একটি কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, ‘মানবিক সহায়তা সমন্বয় এবং সিরিয়া ও ইসরাইলের মধ্যে উন্নয়ন পর্যবেক্ষণের জন্য’ দামেস্কের কাছে একটি সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।’

শুক্রবার, মার্কিন পররাষ্ট্র দপ্তর শারা’র নাম সন্ত্রাসবাদীদের কালো তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা অনেকটাই প্রত্যাশিত ছিল।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, শারা’র সরকার নিখোঁজ আমেরিকানদের খুঁজে বের করার জন্য কাজ করা এবং অবশিষ্ট রাসায়নিক অস্ত্র নির্মূল করার জন্য মার্কিন দাবি পূরণ করছে। পিগট বলেন, ‘বাশার আল-আসাদের বিদায় এবং আসাদ সরকারের অধীনে ৫০ বছরেরও বেশি সময় ধরে দমন-পীড়নের পর সিরিয়ার নেতৃত্বের দ্বারা প্রদর্শিত অগ্রগতির স্বীকৃতিস্বরূপ এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

মুখপাত্র আরও বলেন, মার্কিন তালিকা থেকে বাদ দেওয়ার ফলে ‘আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং সেই সাথে একটি অন্তর্ভুক্তিমূলক, সিরিয়ার নেতৃত্বাধীন এবং সিরিয়ার মালিকানাধীন রাজনৈতিক প্রক্রিয়াও বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

"মাঠে রাজনীতি নয়, মানুষের পাশে থাকতে এসেছি" — কর্নেল (অব.) আ

1

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

2

কুমিল্লার পদুয়ার বাজারে ইউটার্ন বন্ধ ঘোষণা

3

খুলনা জেলা বিএনপিতে নেতৃত্বে অস্থায়ী পরিবর্তন

4

সড়ক ও সেতুর টোল দুর্নীতি:

5

যাত্রী হয়রানি ও অনিয়মের অভিযোগে বিআরটিসি ম্যানেজারকে সরানোর

6

খুলনায় হিলিয়াম রেস্টুরেন্টের নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা কাণ

7

কোম্পানীগঞ্জের বসুরহাটে ‘দ্যা প্রিন্স লাইভ কিচেন’-এর উদ্বোধন

8

খুলনায় শিপইয়ার্ড সড়ক: ১২ বছরেও শেষ হয়নি কাজ

9

জাল কাগজপত্রে এতিমখানায় নিয়োগ: দুদকের মামলায় ৬ জন আসামি

10

সমাজসেবায় নতুন অঙ্গীকার লায়ন্স ফাউন্ডেশনের ৪৯তম সাধারণ সভা

11

বিশাল বাজেটের ‘কিং’ নিয়ে তুমুল আলোচনা, শাহরুখ ফিরছেন নতুন রূ

12

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ বিধিমালা,

13

সিডিএতে বরাদ্দ–বিতর্ক: অভিযোগ যাচাইয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি

14

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পরও অশান্ত পরিবেশ, শিক্ষার

15

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

16

চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ব্যাংক ম্যানেজারসহ ৩

17

সোনালী আঁশে সাফল্যের হাতছানি নাগরপুরে!

18

সুনামগঞ্জে নাসরিন সুলতানা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

19

ধনবাড়ীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

20