অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংসদের সাউন্ড সিস্টেম প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের সিইওকে জিজ্ঞাসাবাদ


জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে বড় ধরনের আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক প্রবীর দাসের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল বিভিন্ন অভিযোগ ও আর্থিক অনিয়মের বিষয়ে তার বক্তব্য নেয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০১৮ সালে জাতীয় সংসদে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়। ওই সময় থেকেই প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, অতিরিক্ত ব্যয় এবং ক্রয় প্রক্রিয়ায় গরমিলের অভিযোগ ওঠে।

দুদক সূত্রে জানা গেছে, কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড ওই প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছিল। অভিযোগ রয়েছে, প্রকল্পের আওতায় যন্ত্রপাতি ক্রয়, সরবরাহ এবং স্থাপনের ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় দেখিয়ে শত শত কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। একই সঙ্গে নিয়মবহির্ভূতভাবে সরকারি অর্থ বিদেশে পাচারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

পরবর্তী সময়ে দেশের অন্তর্বর্তী সরকারের সময়েও সংসদের বিভিন্ন সংস্কার কাজে বড় ধরনের দুর্নীতির অভিযোগ জমা পড়ে। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারি মাস থেকে সংসদের সাউন্ড সিস্টেম স্থাপন ও সংস্কার সংক্রান্ত নথিপত্র, ব্যয় বিবরণী এবং কাজের মান যাচাইয়ে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে দুদক।

তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মূলত ক্রয় প্রক্রিয়া এবং কারিগরি সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের গরমিলের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লোপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর বক্তব্য রেকর্ড করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় জাহিদুর রহিম জোয়ারদারের কাছে প্রকল্পের ব্যয়, যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া, বিদেশি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন এবং প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা সম্পর্কে জানতে চাওয়া হয় বলে জানা গেছে।

দুদক জানিয়েছে, সংসদের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্রকল্পে অনিয়মের অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট আরও কর্মকর্তা, প্রকৌশলী এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরও পর্যায়ক্রমে তলব করা হতে পারে।

এ বিষয়ে কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড বা জাহিদুর রহিম জোয়ারদারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্

1

খুলনা খাদ্য বিভাগে অস্থিতিশীলতা, ইকবার বাহারের পদত্যাগ

2

রাজধানীতে ছোট ভাই খু*ন, অভি*যুক্ত বড় ভাই পলাতক

3

জাতিসংঘের জুলাই গণহত্যার প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে

4

দেশজুড়ে ৩৬ ভুয়া সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও জ

5

সামাজিক উন্নয়ন নিয়ে মতবিনিময়, আকতারুজ্জামান সাক্ষাৎ

6

একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদ

7

কোম্পানীগঞ্জের চরকাঁকড়ায় ফখরুল ইসলামের সমর্থনে বিএনপির উঠা

8

রাজউকের আরবান রেজিলিয়েন্স প্রকল্প দুর্নীতি, অকার্যকর যন্ত্রপ

9

হযরত শাহজালালে ৭৬ ভরি স্বর্ণসহ ৩ জন আটক

10

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবা

11

ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও ৩টি গ্রাম দখল করেছে রাশিয়া

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

দুই সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ, প্রশ্নে

14

আমন ধানের ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি

15

৬০টি নিত্য পণ্যের ওপর উৎসে কর হ্রাসের একটি জনমুখী পদক্ষেপ নে

16

মধুপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

17

বিচারক সভ্যতার শিকড় না বুঝে আইনের ব্যাখ্যা দিতে পারেন না : প

18

তুমিও ফেল, ছয় মাস পর আমিও ফেল’—শিক্ষার্থীদের অভিযোগে শিক্ষাম

19

গাজীপুরে ককটেল বিস্ফোরণ, বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতা

20