অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধোলাইপাড়-জুরাইনে রাজউকের অভিযান, ১২ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা


রাজধানীর ধোলাইপাড়, জুরাইন ও কদমতলী এলাকায় অনুমোদনহীন ও নকশাবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১২টি ভবনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে ১১টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে এবং এক ভবন মালিকের কাছ থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার রাজউক জোন-৭/১ এর উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে ১০টি নির্মাণাধীন ও ২টি নির্মিত ভবনে বিভিন্ন ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাজউকের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ ও ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)-এর প্রতিনিধিরা অংশ নেন।

রাজউক জানায়, ধোলাইপাড় এলাকায় আসকন ডেভেলপার্সের মালিক আবু সায়েম খালেদের নির্মাণাধীন ১১ তলা ভবনে অনুমোদিত নকশার ব্যত্যয় ধরা পড়লে ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদনবিহীন নির্মাণকাজ, নকশা প্রদর্শনে ব্যর্থতা এবং নকশাবহির্ভূত সম্প্রসারণের অভিযোগে একাধিক ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ এবং অবৈধ অংশ আংশিক অপসারণ করা হয়।

অভিযান চলাকালে কয়েকজন ভবন মালিক ভবিষ্যতে অনুমোদন ছাড়া নির্মাণকাজ না করার অঙ্গীকার করে মুচলেকা দেন। একই সঙ্গে একটি আবাসিক ভবনে অবৈধভাবে পরিচালিত কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

রাজউক বলছে, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ ও অবৈধ ভবন নির্মাণ প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ার স্কুলের মসজিদে বিস্ফোরণে আহত অর্ধশতাধিক

1

অবৈধ এমডির দখলে স্ট্যান্ডার্ড ব্যাংক, নিশ্চুপ বাংলাদেশ ব্যাং

2

চিরকুট ‘আমাদের হ'ত্যা করতে বাধ্য করো না’

3

বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির পূর্ণা

4

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের টেন্ডারবাজি :

5

সিলেটে এবার উৎমাছড়া পর্যটনকেন্দ্রের দুই লাখ ঘনফুট পাথর উদ্ধা

6

দেওয়ানগঞ্জে কৃষক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাব

7

ঝিনাইদহে সার কেলেঙ্কারির অভিযোগ

8

বাকৃবি উদ্ভাবিত ‘ডাক প্লেগ ভ্যাকসিন’ হাঁস চাষিদের মুখে হাসি

9

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

10

পুরান ঢাকায় টার্গেট কিলিং — ফের জেগে উঠছে আন্ডারওয়ার্ল্ডের প

11

ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও ৩টি গ্রাম দখল করেছে রাশিয়া

12

৫৬২ কোটি টাকার সেচ প্রকল্পে ‘২০০ কোটি লুট’, তদন্তে ভয়াবহ অনি

13

সাভার সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগে মন্ত্রণালয়ের তদ

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

রোহিঙ্গা সংকটে ইউনূস-অ্যান্ড্রুজ বৈঠক

16

জামালপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

17

কোটি টাকার চুক্তি, পদোন্নতি ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমা

18

সেই সুরঞ্জন বালির অভিযোগ এবার হাসিনা-সিনহার বিরুদ্ধে

19

জাল কাগজপত্রে এতিমখানায় নিয়োগ: দুদকের মামলায় ৬ জন আসামি

20