অনলাইন ডেস্ক
প্রকাশ : May 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক  :  ২০১৩ সালের মে রাজধানীর শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার ( মে) দেওয়া এক বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ওই দিনের ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি। তিনি ২০১৩ সালের শাপলা চত্বর অভিযান ২০১৩-কে দেশের ইতিহাসেবেদনাবিধুর কলঙ্কজনক অধ্যায়হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, সেদিনের ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছিল এবং তা মানবতা, ন্যায়বিচার গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।

বিবৃতিতে তিনি আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ বিচার সম্পন্ন হয়নি। ফলে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ক্ষোভ তৈরি হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, একটি সভ্য রাষ্ট্রে ধরনের পরিস্থিতি কাম্য নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত অধিকার দমনে শক্তি প্রয়োগ গ্রহণযোগ্য হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সত্য উদঘাটন এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন জামায়াত আমির। বিবৃতির শেষাংশে তিনি দেশবাসীর প্রতি শান্তি, ন্যায়বিচার মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর-৩: বিএনপির মাহমুদুল হক রুবেল বড় ব্যবধানে জয়ী

1

বর্ণাঢ্য আয়োজনে বিসার গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত

2

রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছ

3

সমাজের আলোকবর্তিকা: শাহিন আহমেদ (লিটন) — নিঃস্বার্থ সেবার অন

4

খুলনা বিএনপির তিন প্রবীণ নেতার ঐক্য, তৃণমূলে জাগরণ

5

টুইঙ্কেল খান্নার বিতর্কিত মন্তব্য: ‘পার্টনার বদলানো এখন নতুন

6

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

7

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাজা উদ্বার। এক নারীসহ আট

8

রাষ্ট্রের প্রতিষ্ঠান দলীয়করণে ধ্বংস—সংসদে অর্থমন্ত্রীর কঠোর

9

বিএনপির নির্বাচন প্রস্তুতি তারেকের ফেরার ওপর নির্ভরশীল নয়: স

10

মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক ব্য

11

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি হচ্ছে:

12

আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটির দুর্নীতির অভিযোগ, দুদকে অনুসন্

13

“ন্যায় চাই, সালমান শাহর হত্যার বিচার চাই”—সারাদেশে গর্জে উঠল

14

নাটোরের ‘হ্যাকার সিন্ডিকেট’: পরিচয় বদলে ব্ল্যাকমেইল — দেশজুড়

15

নারায়ণগঞ্জ গণপূর্তে দুর্নীতির অভিযোগ: নির্বাহী প্রকৌশলী হারু

16

খুলনায় সরকারি ওএমএসের আটা পাচারকালে গ্রেফতার এক

17

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নিয়োগ–দুর্নীতির অভিযোগ: ওএসডি হলেন স

18

সোনালী আঁশে সাফল্যের হাতছানি নাগরপুরে!

19

সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ

20