অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় অনিয়ম: দুই প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

 জেলার জীবননগর উপজেলায় বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার উথলী এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করেন অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযান সূত্রে জানা যায়, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণের অভিযোগে যমুনা ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক মো. আবদুল কাদেরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অবৈধভাবে সার বিক্রি এবং ভাউচার সংরক্ষণ না করার দায়ে মেসার্স রানা ট্রেডার্সের মালিক মো. জাহাঙ্গীর আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে সাংবাদিক আর কে ফার্মাসিস্ট বোঝা মুশকিল: ড. দেবপ্রিয় ভট্টা

1

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

2

ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

মাদারীপুরে নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি চুরি, ভাঙন আতঙ্কে গ্র

5

পদ্মায় ধরা পড়ল আড়াই কেজির ইলিশ, কিনলেন অস্ট্রেলিয়ান প্রবাসী

6

সন্দ্বীপের হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

7

কাকরাইল-মগবাজারে রাজউকের মোবাইল কোর্ট, জরিমানা ২ লাখ টাকা

8

বাংলাদেশ ও থাইল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন রাষ্ট

9

খুলনায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

10

সন্দেহজনক হামে’ আরও ১০ শিশুর মৃত্যু, বেশি ঢাকায়

11

কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারি, তবুও পলাতক আসামিরা বেপরোয়

12

খুলনায় নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার, সৎবাবাকে খুঁজছে পুলিশ

13

আমন ধানের ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি

14

‘স্বৈরাচারী মনোভাব এখন রাজনীতিতেও ঢুকে গেছে’ — আমীর খসরু

15

ঢাকায় অপরাধ জগতে ‘পেনগান’ আতঙ্ক: নতুন ক্ষুদ্র অস্ত্র নিয়ে সত

16

স্বনির্ভর ও শিল্পোন্নত বাংলাদেশ গড়তে চায় সরকার: মির্জা ফখরুল

17

গণপূর্তের ই–এম বিভাগ–৩/ ১০ লাখ টাকার ভিডিওতে উন্মোচিত দুর্নী

18

জামালপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের দায়ে স্বামী ও শ

19

সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ

20