অনলাইন ডেস্ক
প্রকাশ : May 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে ভূমি কর্মকর্তা বরখাস্ত


দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. সাজ্জাতুল হককে জালিয়াতি, ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার চিকাজানী ইউনিয়নে কর্মরত ছিলেন। একই সঙ্গে তাকে কোনো ধরনের সরকারি আর্থিক সুবিধা বা বকেয়া প্রদান না করার নির্দেশ দেওয়া হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী (এনডিসি) স্বাক্ষরিত ২৯ এপ্রিলের এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাজ্জাতুল হক জামালপুর পৌর ভূমি অফিসে কর্মরত থাকাকালে ২০২৩ সালে শিহাবুল আরিফ (সহকারী কমিশনার-ভূমি), নূর-এ-আহম্মেদ এবং ইমান আলী-এর স্বাক্ষর জাল করে ভুয়া নামজারি, ডি.সি.আর-এর মাধ্যমে হোল্ডিং খোলাসহ বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন। পাশাপাশি সেবা গ্রহীতাদের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগও ওঠে। এ নিয়ে সে সময় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

অভিযোগের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এবং ৩ (ঘ) অনুযায়ী ‘দুর্নীতি পরায়ণতা’র অভিযোগে জেলা প্রশাসক, জামালপুর কর্তৃক বিভাগীয় মামলা (নং-০৪/২০২৪) রুজু করা হয়। পরবর্তীতে তার ব্যক্তিগত শুনানি সন্তোষজনক না হওয়ায় একই বিধিমালার ৭ (২) (ঘ) ধারা অনুযায়ী তদন্তের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক চৌধুরী বিশ্বনাথ আনন্দ-কে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা গত বছরের ৭ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেন। পরে ১২ জানুয়ারি জেলা প্রশাসক তার বিরুদ্ধে গুরুদণ্ড প্রদানের সুপারিশ করে বিভাগীয় কমিশনার বরাবর প্রস্তাব পাঠান। অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৪ (৩) (গ) ধারা অনুযায়ী তাকে ‘চাকরি হতে অপসারণ’ সূচক গুরুদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে সাজ্জাতুল হকের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এদিকে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, “বিভাগীয় কমিশনার অফিস থেকে ওই কর্মকর্তার বরখাস্তের আদেশ পেয়েছি। অফিস খোলার পর তার কাছ থেকে ফাইলপত্র বুঝে নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩

1

সমাজের আলোকবর্তিকা: শাহিন আহমেদ (লিটন) — নিঃস্বার্থ সেবার অন

2

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

3

খুলনা বিএনপির তিন প্রবীণ নেতার ঐক্য, তৃণমূলে জাগরণ

4

নোয়াখালী বিভাগের দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ ও র

5

বড়লেখা সীমান্তে ১২ রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে ঠেলে দিলো বিএস

6

ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে টিন দিলেন আনোয়ার কাজী

7

ঢাকা আব্দুল্লাহপুর থেকে টঙ্গী বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা

8

৮০ কোটি টাকা কমিশন ডিসি-এসপির দপ্তরে

9

সংরক্ষিত নারী আসনে জামায়াত-জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, এক

10

অস্ত্র মামলায় ফয়সাল করিম মাসুদের ১০ বছরের কারাদণ্ড

11

ইরাকে নির্বাচনের পর কী হতে পারে ?

12

মৌলভীবাজারে দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

13

আয়ের টানাপোড়েনে ক্ষুদ্র ব্যবসায়ী ও রিকশা চালকরা

14

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন নামে আলোচনায় রনি

15

রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছ

16

এক মাসের যুদ্ধে ইরানে ৩ হাজারের বেশি নিহত, বেসামরিক ক্ষয়ক্ষত

17

দেশজুড়ে ৩৬ ভুয়া সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও জ

18

পাইথন কিশোর গ্যাংয়ের ৮-১০ সেকেন্ডে কাজ সেরেছি

19

মোবাইলেই পেশাদার মানের ছবি সম্পাদনা—জেনে নিন সেরা পাঁচটি অ্য

20