অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

হামে মৃত্যু ও টিকার ঘাটতি নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ রুমিন ফারহানা

উদয়ের পথে 

হামের কারণে শিশুমৃত্যু, টিকার ঘাটতি ও স্বাস্থ্য ব্যবস্থাপনার দুর্বলতা নিয়ে জাতীয় সংসদে সরব হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, কোভিড-পরবর্তী সময়ে নিয়মিত টিকাদান কর্মসূচিতে ঘাটতি তৈরি হওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।

বুধবার স্পিকার হাফিজ আহমদ-এর সভাপতিত্বে অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিসে তিনি এ বিষয়গুলো তুলে ধরেন।

রুমিন ফারহানা বলেন, টিকা পরিবহনকারীদের দীর্ঘদিনের বকেয়া, জনবল সংকট এবং ঘনবসতিপূর্ণ এলাকায় সংক্রমণ বৃদ্ধির কারণে পরিস্থিতি জটিল হয়েছে। তাঁর ভাষ্য, প্রায় ৩৫টি জেলায় টিকাদান কর্মসূচিতে জনবল ঘাটতি রয়েছে এবং কোভিড-পরবর্তী সময়ে তৈরি হওয়া ফাঁক ব্যবহার করছে হামের ভাইরাস।

তিনি আরও বলেন, ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে হামের পুনরুত্থান বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর তথ্য উল্লেখ করে তিনি জানান, একটি এলাকায় হামের সংক্রমণ রোধে ৯৫ শতাংশের বেশি শিশুকে দুই ডোজ টিকা দিতে হয়।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ভ্যাকসিনের ঘাটতি ছিল, তবে সরকার তা সামাল দিয়েছে। তাঁর দাবি, বর্তমানে টিকার মজুদ ‘স্থিতিশীল’ এবং জরুরি টিকাদান কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে।

মন্ত্রী জানান, ৫ এপ্রিল থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং এটি ধাপে ধাপে সারা দেশে বিস্তৃত করা হবে। পাশাপাশি কোভিডকালীন তহবিল থেকে ৬০৪ কোটি টাকা পুনর্বিন্যাস করে নতুন টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ইউনিসেফের মাধ্যমে বিপুল পরিমাণ ভ্যাকসিন সংগ্রহের প্রক্রিয়া চলছে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ইতোমধ্যে কয়েক লাখ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে।

টিকা পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীদের বকেয়া বেতনের বিষয়টি স্বীকার করে মন্ত্রী বলেন, তাঁদের বেতন পরিশোধ প্রক্রিয়া শুরু হয়েছে।

ঢাকাকে ‘হটস্পট’ হিসেবে বর্ণনার বিষয়ে আংশিক দ্বিমত জানিয়ে তিনি বলেন, পুরো ঢাকা নয়, বরং দেশের ১৮ জেলার কিছু উপজেলা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

সংসদে দেওয়া তথ্যে তিনি জানান, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চাঁদপুর, কক্সবাজার, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গাজীপুর, যশোর, নেত্রকোনা, ময়মনসিংহ, পাবনা, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং ঢাকার নবাবগঞ্জ ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, টিকা সংরক্ষণ ও পরিবহনে আন্তর্জাতিক মান বজায় রাখা হচ্ছে এবং ভবিষ্যতে টিকার শক্ত মজুদ গড়ে তোলার কাজ চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

1

ব্যালট ছাপাতে কেপিএম থেকে কাগজ কিনছে ইসি

2

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

3

দুই দিনে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক

4

ইয়াবা পাচারে রেলওয়ে পুলিশের একাধিক সদস্যের নাম উঠেছে

5

টেন্ডার ছাড়াই গাছ কেটে উজাড় রামেবি ক্যাম্পাস এলাকা

6

খুলনা সিটি করপোরেশনে ৬০০ কোটি টাকার টেন্ডার বিতর্ক

7

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

8

ধানমন্ডির ৩০০ কোটি টাকার পরিত্যক্ত সম্পত্তি নিয়ে স্থিতাবস্থা

9

সাতক্ষীরায় টাস্কফোর্স অভিযানে দুই ফার্মেসিকে ৫০ হাজার টাকা জ

10

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

11

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

12

৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা জেলা সদরের স্বেচ্

13

১২ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার।

14

সেই সুরঞ্জন বালির অভিযোগ এবার হাসিনা-সিনহার বিরুদ্ধে

15

ঘাটাইলে মোবাইল কোর্ট: অনিয়মে জরিমানা, নজরদারিতে বাজার পরিস্থ

16

সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিতে পুলিশের বড় উদ্যোগ

17

সিভিল এভিয়েশনের টেলিফোন অপারেটর রফিক ও তার ভাই জাফরের বিরুদ

18

প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

19

নিউ ইস্কাটনে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ—আহত পথচারী, নিরাপত

20