অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা

রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ভয়াবহ হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলার ফলে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। 

শনিবার কিয়েভের জ্বালানিমন্ত্রী এ কথা জানিয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে মস্কো ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বাড়িয়েছে। 

রাশিয়ার এসব হামলায় ইউক্রেনের প্রধান জ্বালানি উৎপাদনকারী প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিশেষজ্ঞদের মতে, শীতকালে ইউক্রেনে তাপবিভ্রাটের ঝুঁকি রয়েছে। কারণ হিসেবে তারা দেখিয়েছেন যে রাশিয়ার আক্রমণের ফলে দেশটির জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জ্বালানিমন্ত্রী স্বিতলানা গ্রিনচুক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রাশিয়া আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালাচ্ছে। যার ফলে, ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। 

তবে কোথায় বা কোন অঞ্চলে এই হামলা চালানো হচ্ছে, তা নির্দিষ্ট করেননি তিনি। 

রাশিয়া তার প্রায় চার বছরের আগ্রাসনে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও অন্যান্য জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। 

রাশিয়ার একের পর এক এই হামলার ফলে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর একটি বড় অংশ ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে।

রাশিয়া সর্বশেষ যেখানে হামলা চালিয়েছে, সেই অঞ্চলের গভর্নর ওলেগ কিপার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের দক্ষিণ ওডেসায় জ্বালানি অবকাঠামোতে ড্রোন হামলা চালানো হয়েছে।  

তিনি আরো বলেন, এই হামলায় একটি জ্বালানি অবকাঠামোর ক্ষতি হয়েছে।  তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

ইউক্রেনও সাম্প্রতিক সময়ে মস্কোর গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি বন্ধ করতে ও দেশজুড়ে জ্বালানি ঘাটতি তৈরি করতে, রাশিয়ার তেল ডিপো ও শোধনাগারগুলোতে হামলা জোরদার করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘আন্তঃস্কুল ফুটবল টুর্

1

তানজানিয়ায় ২শ’ জনেরও বেশি লোকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামল

2

খুলনা নতুন জেলা কারাগার প্রকল্প: উন্নয়নের মুখোশের আড়ালে দুর্

3

ডিপ ফ্রিজে ফাইল, এই বরফ কবে গলবে

4

রাজশাহীর গোদাগাড়ীতে ৩১ দফা লিফলেট বিতরণ

5

ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বদলি

6

দিনাজপুর হাসপাতালে রেখে যাওয়া শিশুকে তারেক রহমানের উপহার প্র

7

যাত্রী হয়রানি ও অনিয়মের অভিযোগে বিআরটিসি ম্যানেজারকে সরানোর

8

বাংলার মানুষ আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না

9

পূর্বাচলে জিন্দাপার্ক সংলগ্ন স্থানীয় আদিবাসীদের সাথে রাজউক

10

নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

11

ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের সদস্যদের জন্মদিন উদযাপন

12

লালমনিরহাটে ব্যাংক প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

13

ভুয়া বিল, ঘুষ আর অডিট কারচুপি — কোটি টাকার দুর্নীতির নায়ক আব

14

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম, প্রথম নারী হিসেবে ইতিহাস গড়লেন

15

দেশে নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা দিন দিন বাড়ছে

16

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

17

সৌন্দর্য নষ্ট করবে, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক রেট অনুযায়ী জরি

18

গাজীপুরে ককটেল বিস্ফোরণ, বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতা

19

ডিপিএইচই প্রধান প্রকৌশলী নিয়োগে নতুন সমীকরণ

20