অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় সোনালী ব্যাংকের ৬ কোটি টাকার পাট কেলেঙ্কারি: দুই ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড

অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালত দুই ব্যবসায়ী ও এক ব্যাংক কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিচারক মো. আশরাফুল ইসলাম এই রায় ঘোষণা করেন।


তথ্য বলছে, অভিযুক্ত ব্যবসায়ীরা সোনালী ব্যাংক থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিলেন। আদালতের রায়ে মেসার্স আকবর আলী সন্স লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল হক বিশ্বাস ও চেয়ারম্যান মো. শফিউল হক বিশ্বাসকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৯৬০ টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।

অপরদিকে, দৌলতপুর সোনালী ব্যাংক করপোরেট শাখার সাবেক কর্মকর্তা এস এম ইমদাদুল হককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সূত্র জানায়, রায় ঘোষণার সময় দুই ব্যবসায়ী—রবিউল ও শফিউল—পলাতক ছিলেন। ব্যাংক কর্মকর্তা ইমদাদুল হক আদালতে উপস্থিত থেকে রায় শুনেছেন


দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, খুলনা সূত্রে জানা গেছে, মেসার্স আকবর আলী সন্স লিমিটেডের মালিক পক্ষ ব্যাংক কর্মকর্তার সহায়তায় ৬ কোটি ৫৮ লাখ টাকার পাট বিক্রির অজুহাতে অর্থ আত্মসাৎ করে। অভিযোগ উঠেছে, তারা “অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে” ব্যাংকের তহবিল আত্মসাৎ করেন


এ ঘটনায় ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর দুদকের উপসহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৬ সালের ১১ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়। অভিযুক্তদের একজন সোহেল হোসেন জোয়াদ্দার পরবর্তীতে মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়

আদালত সূত্র জানায়, আত্মসাৎ করা অর্থ ফেরত না আসায় আদালত অভিযুক্ত দুই ব্যবসায়ীর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেন। রায় ঘোষণার সময় আদালত মন্তব্য করেন,

রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ জাতীয় অর্থনীতির জন্য এক ধরনের বিশ্বাসঘাতকতা।

প্রশ্ন উঠছে, এত বড় আর্থিক অনিয়ম ঘটার পরও ব্যাংক তদারকি ও নিরীক্ষা ব্যবস্থায় কেন তা আগে ধরা পড়েনি? তদন্ত সংস্থার একটি সূত্র জানায়, ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও ঋণ ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরেই নানা ধরনের ‘অদৃশ্য প্রভাব’ কাজ করছে, যা এই ধরনের জালিয়াতির সুযোগ তৈরি করে।

অর্থনৈতিক অপরাধ বিশেষজ্ঞদের মতে, এই রায় সরকারি ব্যাংক ব্যবস্থায় জবাবদিহিতার প্রাথমিক এক বার্তা দিলেও, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারের ক্ষেত্রে এখনো অনেক কাজ বাকি।
বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দুর্বল মনিটরিং এবং প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে কর্মকর্তাদের যোগসাজশই এই ধরনের অর্থ আত্মসাতের প্রধান কারণ।


রায়ে আদালত দোষীদের সাজা দিলেও, প্রশ্ন রয়ে গেছে—এই অর্থ পুনরুদ্ধার কবে এবং কীভাবে হবে? আর যারা এখনো পলাতক, তাদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকা কতটা কার্যকর হবে?

তথ্য বলছে, দুর্নীতি দমন কমিশনের তদন্ত বিভাগ এ মামলায় রায় বাস্তবায়নে পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

সূত্র জানায়, রায় কার্যকর করতে পলাতক দুই ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে।





মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতিঝিলে এক ব্যক্তিকে গুলি : ১৭ লাখ টাকা ছিনতাই

1

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

2

যুবদলের নতুন কমিটি নিয়ে পদবঞ্চিতদের অভিযোগ, এ্যানির কাছে তদন

3

জিয়াউর রহমানের আদর্শ ভুলে গেছে বিএনপি: মন্তব্য জামায়াত নেতার

4

জুড়ীতে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

5

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে যশোরের জেলা খাদ্য নিয়

6

জয়পুরহাটে ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের বার্ষিক ক্যাম্পিং শুরু

7

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

8

কক্সবাজার রেজিস্ট্রি অফিসে অনিয়ম–দুর্নীতির অভিযোগে প্রধান সহ

9

মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক ব্য

10

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিকে স্বাগত জানাল চীন, পাকিস্তা

11

ইয়াবা পাচারে রেলওয়ে পুলিশের একাধিক সদস্যের নাম উঠেছে

12

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

13

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই

14

কেএমসি: রোগীর ওষুধে অতিরিক্ত ব্যয়, প্রশ্ন উঠেছে সরকারি বরাদ

15

খুলনা বটিয়াঘাটা জলমা ইউনিয়নে ভিজিডি চালের কার্ড বিতরণ যাচাই

16

এলিভেটেড এক্সপ্রেসওয়ে জমি কেলেঙ্কারি: ওবায়দুল কাদেরসহ ১৪ জনে

17

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস

18

অফিস সহকারীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, অনিশ্চয়তায় ৯২ এ

19

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন

20