অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষিঋণ মওকুফের আওতায় ৮ হাজার ৮৪৩ আনসার-ভিডিপি সদস্য, তৃণমূলে স্বস্তি

সরকারের ঘোষিত কৃষিঋণ মওকুফ সুবিধার আওতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (Bangladesh Ansar and Village Defence Party)-এর ৮ হাজার ৮৪৩ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আনসার-ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন। তিনি রাজধানীর রাজারবাগে ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

তিনি বলেন, সরাসরি কৃষিকাজে যুক্ত এসব সদস্যের ঋণের দায়ভার লাঘব হওয়ায় তৃণমূল পর্যায়ে স্বস্তি ফিরে এসেছে। এই মওকুফ সুবিধায় সরকারের প্রায় ৭ কোটি টাকা ব্যয় হবে বলে তিনি জানান।
ব্যাংকের এমডি জানান, দেশের প্রায় ৬১ লাখ আনসার-ভিডিপি সদস্যের অধিকাংশই কৃষিভিত্তিক কর্মকাণ্ডে যুক্ত। এর মধ্যে একটি অংশ সরকারি চাকরিতে থাকলেও প্রায় ৯৮ শতাংশ সদস্য কৃষি, হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ ও বৃক্ষরোপণের মতো কাজে জড়িত।

তিনি আরও বলেন, নির্বাচন বা জাতীয় গুরুত্বপূর্ণ সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন এবং সে সময় নির্ধারিত ভাতা পান। বছরের বাকি সময় তারা স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন পেশায় যুক্ত থাকেন।

আনসার-ভিডিপি ব্যাংকের মাধ্যমে এ পর্যন্ত প্রায় সাড়ে ৬ লাখ সদস্যকে ক্ষুদ্র ও মাঝারি ঋণ দেওয়া হয়েছে বলে তিনি জানান। অধিকাংশ ঋণ জামানত ছাড়াই দেওয়া হয় এবং আদায়ের হার সন্তোষজনক বলে দাবি করেন তিনি।

ব্যাংকটি বর্তমানে ২৬৩টি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। এতে ২ হাজার ৮৬৩ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকলেও প্রায় ৮০০টি পদ শূন্য রয়েছে বলে জানানো হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যাংকের শাখা সম্প্রসারণ ও মূলধন ঘাটতি পূরণে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, তা দ্রুত অনুমোদন 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপূর্তের ই–এম বিভাগ–৩/ ১০ লাখ টাকার ভিডিওতে উন্মোচিত দুর্নী

1

বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির পূর্ণা

2

মেঘনা ব্যাংকে নতুন নেতৃত্ব: অভিজ্ঞ ব্যাংকার ছাদেকুর রহমান এএ

3

পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

4

আমি যেমন, তেমনই লালের মতোই তীব্র: জয়া আহসান

5

সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ

6

পাইথন কিশোর গ্যাং ৮-১০ সেকেন্ডে লাগে

7

বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীক

8

পাইথন কিশোর গ্যাংয়ের ৮-১০ সেকেন্ডে কাজ সেরেছি

9

আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, রায়কে অব

10

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, ১৯ আসামি কারাগারে

11

সমাজের আলোকবর্তিকা: শাহিন আহমেদ (লিটন) — নিঃস্বার্থ সেবার অন

12

সখিপুরের কালমেঘা বিটে বন উজাড়ের অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা নেও

13

মোহনপুরে প্রকাশ্যে মাদক কারবার

14

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: সালাহউদ্দিন

15

চাঁদাবাজির অভিযোগে জিজ্ঞাসাবাদের পর এমপিপুত্র সজীবকে পরিবারে

16

নগর উন্নয়নে এসটিপি স্থাপন বাধ্যতামূলক বাস্তবায়নে জোর দিল রাজ

17

কমিশন বাণিজ্য ও সম্পদ গোপনের অভিযোগে বিআইডব্লিউটিএ কর্মকর্তা

18

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ২৩২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, তাল

19

রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

20