অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

সৌন্দর্য নষ্ট করবে, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক রেট অনুযায়ী জরিমানা আরোপ করা হবে। ডিএনসিসি প্রশাসক

রোববার রাজধানীর আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ডে পোস্টার বোর্ড স্থাপন কার্যক্রমের উদ্বোধনকালে প্রশাসক মোহাম্মদ এজাজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, যারা সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র পোস্টার লাগাবে এবং শহরের সৌন্দর্য নষ্ট করবে, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক রেট অনুযায়ী জরিমানা আরোপ করা হবে

আজ রাজধানীর আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ডে পোস্টার বোর্ড স্থাপন কার্যক্রমের উদ্বোধনকালে প্রশাসক এ সব কথা বলেন

ডিএনসিসির আওতাধীন এলাকায় ১০টি নতুন পোস্টার বোর্ড এবং সংস্কারকৃত ১৫টি বিদ্যমান বোর্ড আজ তিনি উদ্বোধন করেননতুন বোর্ডের আয়তন ৫ ফুট বাই ৮ ফুট এবং সংস্কারকৃত বোর্ডগুলোর আয়তন ১৬-২৫ ফুট বাই ৫ ফুট 

প্রশাসক বলেন, প্রাথমিকভাবে শহরের বিভিন্ন স্থানে ২৫টি বোর্ড চালু করা হলেও পর্যায়ক্রমে সব ওয়ার্ড, গুরুত্বপূর্ণ মোড়, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্রের সামনে আরও পোস্টার বোর্ড স্থাপন করা হবে

তিনি সাংবাদিকদের জানান, শহরের সৌন্দর্য রক্ষা এবং নাগরিকদের সুবিধার জন্য সিটি কর্পোরেশন পোস্টার লাগানোর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করেছেএই স্থায়ী বোর্ডে যেকোনো ধরনের রাজনৈতিক ও বাণিজ্যিক পোস্টার বিনামূল্যে স্থাপন করা যাবে

ডিএনসিসি প্রশাসক নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, শহরের শৃঙ্খলা এবং সৌন্দর্য রক্ষায় সকলে সহযোগিতা করবেনতিনি বলেন, নির্ধারিত স্থানে পোস্টার স্থাপন নিশ্চিত করতে সকলের অংশগ্রহণ প্রয়োজন

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন

পোস্টার বোর্ড স্থাপন কার্যক্রমের মাধ্যমে রাজধানী শহরে সুশৃঙ্খল ও পরিকল্পিত পোস্টার ব্যবস্থাপনা গড়ে তোলার পাশাপাশি শহরের সৌন্দর্য ও নাগরিক সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আখাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন:

1

৮ মাস পর ভারত থেকে এলো ১০০ মেট্রিক টন পেঁয়াজ

2

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: সালাহউদ্দিন

3

বাগেরহাটে ছাত্রদল নেতা নূরে আলম তানুর মৃত্যুবার্ষিকীতে দোয়া

4

প্রশিক্ষণ শেষের দিনেই চাকরিচ্যুত ৩ ম্যাজিস্ট্রেট

5

হামে নতুন করে ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭৭ জন—পর

6

বিএনপি'র বৈঠকে"জয় বাংলা"শ্লোগানে তোলপাড়

7

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের টেন্ডারবাজি :

8

সুনামগঞ্জে সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর ৫৭তম মৃত্যুবার্ষিকী প

9

এস আলমের পিএস থেকে ডিএমডি হওয়া আকিজ উদ্দিন

10

দেশের অশুভ শক্তিরা নির্বাচন ভণ্ডুল করতে চায়: আযম খান

11

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

12

অঝোরে কাঁদলেন চঞ্চল চৌধুরী

13

ড. নূরুন্নাহার চৌধুরী নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব

14

১,৬১৩ কোটি টাকা পাচারের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্

15

তেল সংকটে কমেছে ট্রিপ, বন্ধের শঙ্কায় হাতিরঝিলের ওয়াটার ট্যাক

16

সৌন্দর্য নষ্ট করবে, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক রেট অনুযায়ী জরি

17

আইবাস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ

18

সাত দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

19

চিরকুট ‘আমাদের হ'ত্যা করতে বাধ্য করো না’

20