অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

যাত্রী হয়রানি ও অনিয়মের অভিযোগে বিআরটিসি ম্যানেজারকে সরানোর দাবিতে উত্তাল

উদয়ের পথে : যাত্রী হয়রানি, শিক্ষার্থীদের স্টুডেন্ট পাস বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নেত্রকোণায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ডিপোর ম্যানেজারের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোণা পৌর শহরের বিআরটিসি বাসস্ট্যান্ডের সামনে ‘সচেতন নাগরিক ও ছাত্র সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, ভুক্তভোগী যাত্রী এবং বাসের সাবেক কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ময়মনসিংহ বিআরটিসি ডিপোর ম্যানেজার এনামুল হকের নির্দেশে শিক্ষার্থীদের জন্য চালু থাকা স্টুডেন্ট পাস বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আগে যেখানে শিক্ষার্থীরা ৪০ টাকা বা অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে পারতেন, এখন তাদের কাছ থেকে ৬০ টাকা আদায় করা হচ্ছে। পাশাপাশি বাসের স্টাফদের দুর্ব্যবহার ও যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও তোলা হয়।

শিক্ষার্থীরা জানান, বাসগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। চলন্ত অবস্থায় চাকা ফেটে যাওয়া, ভাঙা সিট, অচল ফ্যান এবং জানালার কাঁচ না থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন। এতে নিয়মিত যাতায়াতে নিরাপত্তা ঝুঁকিও তৈরি হচ্ছে বলে দাবি করেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন সাবেক কর্মী অভিযোগ করেন, বাসের যন্ত্রাংশ কেনাকাটায় অনিয়ম, ভুয়া বিলের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে ডিপো কর্তৃপক্ষ জড়িত। তারা আরও দাবি করেন, এসব অনিয়মের প্রতিবাদ করায় অনেককে চাকরি হারাতে হয়েছে।

বক্তারা বলেন, অভিযুক্ত ম্যানেজার এর আগেও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ডিপোতে দায়িত্ব পালনকালে একই ধরনের অনিয়মের অভিযোগে সমালোচিত ছিলেন। তবে এসব অভিযোগের পরও তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ম্যানেজার এনামুল হকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তার অপসারণ, বিআরটিসি বাসের সেবার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট পাস ও অর্ধেক ভাড়া পুনর্বহালের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ

1

গাজীপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগ, এএসআই অস্ব

2

মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি : ট্রাম্প

3

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

4

নেত্রকোণায় খালে পড়ে শিশুর মৃত্যু

5

জনগনের নেতা অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির

6

ভুয়া বিল, ঘুষ আর অডিট কারচুপি — কোটি টাকার দুর্নীতির নায়ক আব

7

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

8

টেকনাফে গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেফতার, মাদকের রুট নস্যা

9

৭০১ কোটি টাকার সড়ক প্রকল্প: উন্নয়নের আড়ালে অনিয়মের ছায়া?

10

লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিয়ে এসেছেন: হাসনাত আব্দুল

11

আনোয়ারের হাতে জিম্মি ‘সমগ্র বাংলাদেশে নিরাপদ পানি সরবরাহ’ প

12

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট : উদ্বোধন করবেন প্র

13

দুদকের রেকর্ড: ১১ মাসে ২৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক ও অবর

14

কোম্পানীগঞ্জে ৬ দিনব্যাপী নায়েমের ৬০তম স্যাটেলাইট ট্রেনিং কো

15

১ লাখ ৭০ হাজার টন সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার

16

ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের সদস্যদের জন্মদিন উদযাপন

17

নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

18

পূর্বাচল প্লট মামলা: তদন্তে খুরশীদের বিরুদ্ধে প্রমাণ মেলেনি

19

আখাউড়ায় বিএনপির মনোনয়নপ্রাপ্ত মুশফিকুর রহমানের গণসংযোগ শুরু

20