অনলাইন ডেস্ক
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

উপদেষ্টা পদ ছাড়লেও ছাড়েননি সরকারি বাসভবন


নিজস্ব প্রতিবেদক

নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে সরকারি বাসভবনেই অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, নিরাপত্তার স্বার্থে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী তারা বর্তমানে সরকারি বাসায় অবস্থান করছেন। তিনি বলেন, পদত্যাগের পর সর্বোচ্চ দুই মাস পর্যন্ত গ্রেস পিরিয়ডে সরকারি বাসভবনে থাকার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই।

এর আগে ‘সরকারি বাসভবন ছাড়েননি পদত্যাগী দুই উপদেষ্টা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের এক সপ্তাহ পেরিয়ে গেলেও তারা সরকারি বাসভবন ছাড়েননি। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছেও নির্দিষ্ট কোনো তথ্য নেই।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তখন প্রেস উইং জানায়, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে।

পরদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। পরে সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তাদের পদত্যাগ কার্যকর হয়।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের দিন থেকেই দায়িত্ব পালন শুরু করেন। তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর আত্রাইয়ে সড়ক ও গাইডওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ

1

১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ, প্রজ্ঞাপন জারি

2

খুলনায় ডিপোর ভেতর ট্যাংকলরি থেকে অকটেন চুরি, পাঁচজন আটক ও জর

3

প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

যশোরে ক্লিনিক কেলেঙ্কারি: নন-মেট্রিক ডাক্তার চালাচ্ছে সিজার

6

ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্

7

সময়ে পাল্টে গেল তদন্ত প্রতিবেদন, দোষী থেকে ‘নির্দোষ’ পিডি তব

8

চায়ের রাজ্যে কাঁপছে শীতে

9

জুলাই সনদ নিয়ে টানাপোড়েনে সরকার

10

পূর্বাচল তিন দশকের অচলাবস্থা, ৮ হাজার কোটি টাকার ব্যয়, তবু ক

11

টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে ৭ দিনের কর্মসূচি শুরু

12

মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনে

13

অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

14

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

15

খুলনায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু,

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম, প্রথম নারী হিসেবে ইতিহাস গড়লেন

18

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দুলাভাই বাহিনীর সহযোগী আটক

19

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে ‘নয়

20