অনলাইন ডেস্ক
প্রকাশ : May 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার, সৎবাবাকে খুঁজছে পুলিশ


খুলনা নগরীতে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সোনাডাঙ্গা এলাকার দারুস আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে নানি ও তাঁর দুই নাতির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহতরা হলেন বেবী বেগম (৫৫), শামীম (১৩) ও মুস্তাকিম (৪)। নিহত শিশু দুটির মা ফাতেমা বেগম মেরী জানান, তাঁর দ্বিতীয় স্বামী রফিকুল আগের সংসারের সন্তানদের ভালোভাবে মেনে নিতেন না। শুক্রবার রাতে তিনি বাসায় ছিলেন এবং পরদিন সকালে বাইরে থেকে তালা দিয়ে চলে যান। পরে পরিবারের সদস্যদের খোঁজ না পেয়ে তিনি বিভিন্ন স্থানে অনুসন্ধান করেন। বিকেলে পাশের কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি জানাজানি হয়।

খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ, ডিবি ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল–এর মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।

পুলিশ জানায়, নিহত শিশুদের মা ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয় স্বামী রফিকুলের সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত হিসেবে সন্দেহভাজন রফিকুলকে গ্রেপ্তারে অভিযান চলছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার কারণ ও দায়ীদের বিষয়ে চূড়ান্ত মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে চা শ্রমিকদের ফুলেল অভ্যর্থনায় প্রধানমন্ত্রী তারেক রহম

1

বিএনপি জনগণের রক্তের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

2

খুলনায় শিপইয়ার্ড সড়ক: ১২ বছরেও শেষ হয়নি কাজ

3

৮০ কোটি টাকা কমিশন ডিসি-এসপির দপ্তরে

4

‘স্বচ্ছ নির্বাচনের স্বার্থে পদত্যাগ করব’ — আসিফ মাহমুদ সজীব

5

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

6

কাজের মান নিয়ে বিরোধে প্রকৌশলীকে ধাওয়া

7

অনুমোদনের পরও দিঘলিয়ার সড়ক প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি নেই, স্

8

গণপূর্তের ই–এম বিভাগ–৩/ ১০ লাখ টাকার ভিডিওতে উন্মোচিত দুর্নী

9

ডিএনএ আবিষ্কারক নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই

10

ঢাকায় ককটেল হামলা: আন্তঃধর্মীয় ঐক্য রক্ষায় সরকারের কঠোর বার্

11

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

12

নির্বাচিত সরকারই সংকট সমাধানের পথ . মির্জা ফখরুল

13

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম, প্রথম নারী হিসেবে ইতিহাস গড়লেন

14

পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধারে ৫০০ থেকে ৫ লাখ টাকা পুর

15

ঠিকাদারি ও বদলি বাণিজ্যের হোতা গণপূর্তের বদরুল

16

জলকামান-সাউন্ড গ্রেনেডে শিক্ষকদের ছত্রভঙ্গ

17

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

18

ভারতীয় সেনাবাহিনীতে ভয়াবহ যৌন নির্যাতনের শিকার নারী সদস্যর

19

শাওন ও মাহির বিরুদ্ধে থানায় জিডি

20