অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে সাবেক এমপির মেয়েসহ আহত-১০



এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার লাকসামে বিএনপির গণসংযোগকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও এলাকায় এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ওই এলাকায় গণসংযোগে যান। এ সময় একই আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আবুল কালামের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এতে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা হয়। আহতদের মধ্যে রয়েছেন মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা, বিএনপি নেতা আব্দুর রহমান বাদলসহ অন্তত ১০ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ‘ঘটনার পর পরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে দেড় বছরের শিশুর মৃত্যু: কলার টুকরো আটকে প্রাণহানি

1

মতিঝিলে ২০০ কোটি টাকার জমি উদ্ধার করল রাজউক, গড়ে উঠবে ‘মতিঝি

2

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাই আন্তরিকতার হবে : প্রাথমিক ও

3

সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ সেনাপ্রধানের

4

কক্সবাজারে মানবপাচারবিরোধী কর্মশালা, সচেতনতায় জোর ইউএনও’র

5

চীন-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভার

6

আস্থার সংকটে গ্রাহকরা ‘ওবিই’ ইকবাল আবার এনআরবি’র চেয়ারম্যান

7

জয়পুরহাটে জামায়াতের সদস্য সম্মেলন : পিআর পদ্ধতিতে নির্বাচনের

8

দেশের তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় জন ডিআইজি পদে রদবদল

9

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম, প্রথম নারী হিসেবে ইতিহাস গড়লেন

10

মতলবে বেড়িবাঁধ প্রকল্পে অনিয়মের অভিযোগ: মানহীন স্ল্যাব, তদার

11

শিক্ষকের স্বাক্ষর জাল করে বিল উত্তোলনের অভিযোগ, পিরোজপুরে তো

12

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: গ

13

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

14

হিউম্যান এইড কক্সবাজার জেলা শাখা অনুমোদন

15

নোয়াখালী-৫ আসনে জামায়াতের প্রার্থী বেলায়েত হোসাইনের সমর্থনে

16

টেন্ডার ছাড়াই গাছ কেটে উজাড় রামেবি ক্যাম্পাস এলাকা

17

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিকে স্বাগত জানাল চীন, পাকিস্তা

18

শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমির

19

নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

20